Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যবসায়ীদের বিক্ষোভে  মাইথনে রণক্ষেত্র  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোকান উচ্ছেদের প্রতিবাদে রণক্ষেত্রের  ঘটনা ঘটল  মাইথনে । বৃহস্পতিবার এই ঘটনার জেরে  বাধার সম্মুখীন হন ড্যাম দেখতে আসা পর্যটকরা। সিআইএসএফকে লক্ষ্য করে পাথর ছোড়া শুরু করে বিক্ষোভকারীরা। শুরু হয় হাতাহাতি। এই ঘটনায় ছয়জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। 

বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের নিরসা বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক অরূপ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে। আর সেই ঘটনার পরেই বাম বিধায়ক বলেন, মাইথনে দরিদ্র মানুষের দোকান ভেঙে দিতে চেয়েছে ডিভিস। আর সেই কারণেই ব্যবসায়ীরা ডিভিসি প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভের মধ্যেই আচমকাই শুরু হয় পাথর ছোড়াছুড়ি । আর তাতেই আহত  হয়েছেন বেশ কয়েকজন।  জানা গিয়েছে, আহতদের  ডিভিসির বিপি নিয়োগী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাক্তন বাম বিধায়ক অরূপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এতবছর ধরে দোকান করে ব্যবসা চালাছে ব্যাবসায়ীরা।  আর সেই ব্যবসায়ীদের দোকান ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিসি। এই গরীব ব্যবসায়ীদের এই দোকান ছাড়া আর কোন রোজগারের সুযোগ নেই। একথা ডিভিসিকে জানান হয়। তবে এরপরেও তারা কর্ণপাত করেনি। সেই কারণেই বাধ্য হয়েই এদিন বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। তবে এদিনের ঘটনার পর সিআইএসএফ আধিকারিকরা জানিয়েছেন, তারা প্রথমে  বিক্ষোভকারীদের লাঠিচার্জ করেনি। বিক্ষোভকারীরাই পাথর ছুঁড়তে শুরু করে। আর তাই পরিস্থিতি সামাল দিতে শুরু হয় লাঠিচার্জ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00