Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গেট খুলতে দেরি, নিরাপত্তারক্ষীকে গালিগালাজ করে কলার ধরে টান মদ্যপ মহিলার

গেট খুলতে দেরি হওয়ায় নিরাপত্তারক্ষীকে অশ্রাব্য গালিগালাজ ও কুৎসিত অঙ্গভঙ্গি করলেন এক মহিলা। ওই মহিলাকে আটক করেছে নয়ডা পুলিশ।

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : গেট খুলতে দেরি হওয়ায় নিরাপত্তারক্ষীকে অশ্রাব্য গালিগালাজ ও কুৎসিত অঙ্গভঙ্গি করলেন এক মহিলা। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, ওই নিরাপত্তীরক্ষীর কলার ধরেও টানতে গিয়েছে মহিলাকে। যিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই মহিলাকে আটক করেছে নয়ডা পুলিশ। মহিলার পরিচয় জানানো হয়নি।

ভাইরাল ভিডিওয় (সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে) দেখা গিয়েছে, আবাসনের মধ্যে একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন এক মহিলা এবং এক নিরাপত্তারক্ষী। মহিলাকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন নিরাপত্তারক্ষী। মহিলা কিন্তু প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। তারই মধ্যে গেটের কাছে চলে যান তিনি। সেখানে গিয়ে অপর এক নিরাপত্তারক্ষীকও ধাক্কা দিতে দেখা গিয়েছে। তারপর হাত নাড়িয়ে চূড়ান্ত গালিগালাজ করতে থাকেন ওই মহিলা। নিরাপত্তারক্ষীকে উদ্দেশ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকেন। সঙ্গে গালিগালাজের ফোয়ারা ছুটতে থাকে। পাশাপাশি নিরাপত্তারক্ষীর কলার ধরেও টানতে দেখা গিয়েছে ওই মহিলাকে। সেই ভিডিও টুইট করেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। সঙ্গে লেখেন, ‘নিরাপত্তারক্ষীদের সঙ্গে এই মহিলা গুন্ডামি করছেন, গালিগালাজ করেছেন। এটা কী ধরণের নোংরামি? এই মহিলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।’ টুইটে নয়ডা পুলিশকেও ট্যাগ করেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি নয়ডার সেক্টর ৬৩-র জেপি গ্রিন উইশ সোসাইটির। গেট খোলার মতো মামুলি বিষয় নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে অভব্য আচরণ করেন ওই মহিলা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নয়ডা পুলিশ। ওই মহিলাকে আটকও করা হয়েছে বলে কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00