Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত দ্রৌপদী মুর্মু

প্রথম দুই রাউন্ডের ভোটে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রত্যাশিতমতোই দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি (President) হিসেবে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু  (Droupadi Murmu)।  প্রথম দুই রাউন্ডের ভোটে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন তিনি। তৃতীয় রাউন্ডের ভোট গণনা শুরু হতেই জয়ের জন্য প্রয়োজনীয় ভোট জমা পড়ে তাঁর ঝুলিতে।  তিন রাউন্ড মিলিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট ঝুলিতে পুরে পরবর্তী পাঁচ বছরের জন্য রাইসিনার অধীশ্বরী হয়েছেন দ্রৌপদী মুর্মু। কড়া চ্যালেঞ্জ তো দূরের কথা কোনও লড়াই দিতে পারেননি প্রতিদ্বন্দ্বী বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha) ভোট। এনডিএ (NDA) প্রার্থীর অর্ধেকেরও কম ভোট পেয়েছেন তিনি। বিরোধী শিবিরের ১৭ সাংসদ ও ১০৪ জনের মতো বিধায়ক ক্রস ভোটিং (Cross Voting) করে দ্রৌপদীকে (Droupadi Murmu) ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে।  

এদিন সকাল এগারোটা নাগাদ সংসদ ভবনে শুরু হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। শুরু থেকেই বিপক্ষ প্রার্থী যশবন্ত সিং’কে টেক্কা দিয়ে এগিয়ে যেতে থাকেন দ্রৌপদী মুর্মু। প্রথম রাউন্ডে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের ভোট গণনা হয়েছিল। তাতে দেখা যায়, ৫৪০ সাংসদের সমর্থন পেয়েছেন এনডিএ প্রার্থী। যার ভোট মূল্য ছিল তিন লক্ষ ৭৮ হাজার। অন্যদিকে যশবন্ত সিনহা পান ২০৪ জন সাংসদের ভোট। ভোট মূল্য ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৬০০। অর্থা‍ৎ প্রথম রাউন্ডেই বিরোধী শিবিরের প্রার্থীর চেয়ে ২ লক্ষ ৩২ হাজার ভোটে এগিয়ে যান দ্রৌপদী মুর্মু। 

দ্বিতীয় রাউন্ডে বিধায়কদের ভোট গণনা শুরু হতেও দেখা যায় বিরোধী শিবিরের প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে এনডিএ প্রার্থী। মোট ১০টি রাজ্যের বিধায়কদের ভোট গোনা হয়। দ্বিতীয় রাউন্ড শেষে দ্রৌপদী মুর্মুর ঝুলিতে জমা পড়ে এক হাজার ৩৪৯টি ভোট। যার ভোট মূল্য দাঁড়ায় ৪ লক্ষ ৮৩ হাজার। আর যশবন্ত সিনহার ঝুলিতে জমা পড়ে মাত্র ৫৩৭টি ভোট। যার ভোট মূল্য দাঁড়ায় এক লক্ষ ৮৯ হাজার। 

তৃতীয় রাউন্ড মিলিয়ে মোট ৩ হাজার ২১৯টি ভোটের মধ্যে ২ হাজার ১৬১টি ভোট পান দ্রৌপদী মুর্মু। আর যশবন্ত সিনহা পান মাত্র এক হাজার ৫৮টি ভোট। যেখানে এনডিএ প্রার্থীর প্রাপ্ত ভোট মূল্য  ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭, সেখানে বিরোধী শিবিরের প্রার্থী পেয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৬২ মূল্যের ভোট। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00