Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

President Poll: সমর্থন চেয়ে মমতা-সোনিয়াকে ফোন দ্রৌপদী মুর্মুর

শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সমর্থন চেয়ে ফোন করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik) ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি (Jaganmohan Reddy) সমর্থন জানানোয় রাষ্ট্রপতি নির্বাচনে (President Poll) জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী (Bjp Candidate) দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। তার পরেও শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সমর্থন চেয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) ফোন করেছেন তিনি। কথা বলেছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের (Sharad Pawar) সঙ্গেও। সূত্রের খবর, তিন নেতা-নেত্রীই নিরাশ করেছেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থীকে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তাঁকে সমর্থন জানানো সম্ভব হচ্ছে না। তবে তিনজনেই দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে (J P Nadda) পাশে নিয়ে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। মনোনয়ন জমা দেওয়ার সময়ে এনডিএ’র শরিক অন্যান্য দলের প্রতিনিধিরাও ছিলেন। মোট চারটি সেট মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মোট চারটি মনোনয়ন জমা দেয়া হয়েছে তাঁর তরফে। প্রথমটিতে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) পক্ষে প্রস্তাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সমর্থক প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্বিতীয় সেটের মনোনয়নে  প্রস্তাবক ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তবে মনোনয়ন জমা দেওয়ার আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারকে ফোন করে চমকে দিয়েছেন বিজেপি প্রার্থী। যদিও বিজেপি নেতাদের ব্যাখ্যা রাজনৈতিক সৌজন্য হিসেবেই বিরোধী শিবিরের তিন প্রধান সেনাপতিকে ফোন করেছেন দ্রৌপদী মুর্মু। সমর্থন পাবেন না জেনেও ফোন করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00