Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

President Election: সাংসদদের ভোট গণনা শেষ, প্রথম রাউন্ডে এগিয়ে দ্রৌপদী মুর্মু

ইতিমধ্যেই রাজ্যসভা ও লোকসভা সাংসদদের ভোট গণনা শেষ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু যে বিপুল ভোটে জিততে চলেছেন, তার আভাস মিলল। ইতিমধ্যেই রাজ্যসভা ও লোকসভা সাংসদদের ভোট গণনা শেষ হয়েছে। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫৪০ জন সাংসদের ভোট। আর বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ জন সাংসদের ভোট। ১৫ জন সাংসদের ভোট বাতিল হয়েছে। এনডিএ প্রার্থীর ভোট মূল্য ৩ লক্ষ ৭৮ হাজার। আর বিরোধী শিবিরের প্রার্থীর ভোট মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৬০০। প্রথম রাউন্ডের ভোট গণনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার তথা রাজ্যসভার মহাসচিব পি সি মোদি। 

গত ১৮ জুলাই রাষ্ট্রপতি পদের জন্য ভোট নেওয়া হয়েছিল। এদিন সকাল এগারোটার সময় সংসদ ভবনে ভোট গননা শুরু হয়। প্রথমে বিভিন্ন রাজ্যের ব্যালট বক্স খুলে সাংসদদের ব্যালট আলাদা করা হয়। প্রথম রাউন্ডে লোকসভা ও রাজ্যসভা সাংসদদের ভোট গোনা হয়। বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহার কাউন্টিং এজেন্ট ছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendhushekhar Roy)। প্রত্যাশিতভাবেই প্রথম রাউন্ডে অর্থা‍ৎ সাংসদদের ভোটের নিরিখে যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) টেক্কা দিয়ে যান এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। বিজেপি শীর্ষ নেতৃত্বের ধারনার চেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি।

প্রথম রাউন্ডের ভোটে দ্রৌপদী মুর্মুর এগিয়ে যাওয়ার খবর পাওয়ার পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন বিজেপি নেতা-কর্মীরা। এমনকী এনডিএ প্রার্থীর পৈত্রিক নিবাসেও শুরু হয়েছে জয়ো‍ৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 9Narendra Modi) সহ বিজেপির শীর্ষ নেতারাও দ্রৌপদী মুর্মুকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। বিকাল পাঁচটা নাগাদ ভোটের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00