Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যশবন্তের চেয়ে প্রায় তিন লক্ষ ভোটে এগিয়ে দ্রৌপদী

এনডিএ রাষ্ট্রপতিপদপ্রার্থী ভোট পেয়েছেন ১,৩৪৯টি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ভোট গণনার ফল সে কথাই বলছে। দ্বিতীয় রাউন্ডের (second round) শেষে এনডিএ প্রার্থীর প্রাপ্ত ভোট ৮০৯। আর প্রথম রাউন্ডে দ্রৌপদী মুুর্মু পেয়েছিলেন ৫৪০ ভোট।  দুই রাউন্ডের শেষে এনডিএ রাষ্ট্রপতিপদপ্রার্থী  ভোট পেয়েছেন ১,৩৪৯টি ।

এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডের শেষে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত (Yashwant Sinha) সিনহা পেয়েছেন মাত্র ৫০৭টি ভোট। প্রথম রাউন্ডে যশবন্তের প্রাপ্ত ভোট ছিল ২০৮ এবং দ্বিতীয় রাউন্ডে ৩২৯টি ভোট। প্রাপ্ত ভোটের নিরিখে দ্রৌপদী মুর্মুর ভোট মূল্য দাঁড়াল ৪.৮৩ লক্ষ। তাঁর প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহার (Yashwant Sinha) প্রাপ্ত ভোটের মূল্য দাঁড়াল ১.৮৯ লক্ষ। প্রাপ্ত ভোট এবং ভোট মূল্যের দিকে তাকালে স্পষ্ট হচ্ছে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)।  

বৃহস্পতিবার সকাল থেকে সকলের নজর ছিল রাষ্ট্রপতি নির্বাচনের (President Election) ভোট গণনার দিকে।  কাউন্টিং শুরু হতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে। সময় যত গড়িয়েছে এনডিএ (NDA) প্রার্থীর ভোট এবং ভোট মূল্য যশবন্তের তুলনায় বাড়তে শুরু করে। সন্ধ্যা ছয়টার মধ্যে দুই প্রার্থীর ভোট ব্যবধান অনেকটাই যায়।  এখনও পর্যন্ত যা খবর রাত আটটা নাগাদ চূডান্ত ফলাফল জানা যাবে। তবে রাজনৈতিক মহল নিশ্চিত, রামনাথ কোবিন্দের পর রাইসিনা দখল করতে চলেছেন দ্রৌপদী মুর্মু। 

ইতোমধ্যে দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) গ্রামের বাড়িতে শুরু হয়েছে উৎসব। সরকারিভাবে ফলাফল ঘোষণা এখনও হয়নি। কিন্তু গ্রামে শুরু হয়েছে লাড্ডু বিতরণ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00