Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তালাকপ্রাপ্ত মুসলিম মহিলারাও পাবেন খোরপোশ, রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের এদিনের দেওয়া রায়কে হাতিয়ার করে মুসলিম মহিলারা তালাকের পরে খোরপোষের জন্য আদালতে মামলা দায়ের করতে পারবেন তাঁর স্বামীর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মুসলিম সমাজের মহিলাদের(Muslim Divorced Woman) সামাজিক সুরক্ষের ক্ষেত্রে এদিন এক বড় রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। একটি মামলায় এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে, একজন ডিভোর্সী বা তালাকপ্রাপ্ত মুসলিম মহিলা তাঁর স্বামীর কাছ থেকে খোরপোষ(Alimony) চাইতে পারেন। ধারা ১২৫ মোতাবেক তিনি সেই দাবি জানাতে পারবেন। বুধবার সুপ্রিম কোর্ট এমনই রায় দিয়েছে। এদিনের এই রায়কে অনেকেই ঐতিহাসিক রায়(Historical Verdict) বলে চিহ্নির করছেন। কেননা এই রায়কে হাতিয়ার করে দেশের যে কোনও মুসলিম মহিলা তালাকের পরে পরেই খোরপোষের জন্য আদালতে মামলা দায়ের করতে পারবেন তাঁর স্বামীর বিরুদ্ধে(Claimed from Husband)। তাৎপর্যপূর্ণ এই রায়টি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ।

সম্প্রতি এক মুসলিম ব্যক্তি বিবাহবিচ্ছেদের পর তাঁর স্ত্রীকে খোরপোশ দিতে রাজি হননি। সেই অভিযোগে মামলা করেছিলেন স্ত্রী। নিম্ন আদালতের রায়ে জয়ী হন মহিলা। সেই রায়টিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যক্তি। সেই মামলার শুনানিতেই এদিন বড়সড় রায় দিয়ে দিল দেশের শীর্ষ আদালতের। এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, খোরপোশের দাবি সমস্ত ধর্মের বিবাহবিচ্ছিন্না মহিলারাই জানাতে পারেন। এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ‘খরপোষ প্রদান মানে দান করা নয়। ভিক্ষা দেওয়া নয়। খরপোষের দাবি যে কোনও বিবাহিত মহিলার অধিকার। কিছু স্বামী আছেন যারা জানেনই না যে তাঁর স্ত্রী শুধু তাঁর সঙ্গেই নয়, সেই সংসার ও পরিবারের সঙ্গে আবেগের বাঁধনে যুক্ত থাকেন। তাঁদের ওপর নানা বিষয়ে নির্ভরশীল থাকেন। এখন সময় এসেছে ভারতের পুরুষদের এটা বুঝে নেওয়া যে সংসারে স্ত্রী ভূমিকা ও তাঁর ত্যাগ স্বীকার করা কতখানি দামী হতে পারে।’

উল্লেখ্য, দেশের মুসলিম মহিলাদের দীর্ঘদিন ডিভোর্সের পরে স্বামীর কাছে থেকে কোনওরকমের খোরপোষ দাবি করার অধিকার ছিল না। এমনকি তাঁদের স্বামীরা তাঁদের যখন তখন তালাক দিয়ে দিত। তালাকপ্রাপ্ত  মহিলাদের দুর্দশার অন্ত থাকতো না। সেটা উপলব্ধি করেই সুপ্রিম কোর্ট কয়েক বছর আগে ‘তিন তালাক’ নিষিদ্ধ করেছে। আর এবার সেই সুপ্রিম কোর্টই জানিয়ে দিল, এবার থেকে তালাকপ্রাপ্ত যে কোনও মুসলিম মহিলাই তাঁর স্বামীর কাছ থেকে খরপোষ দাবি করতে পারেন আর তা প্রদান করতেই হবে সেই সব পুরুষদের। নাহলেই তা আইন ভঙ্গ ও আদালত অবমাননার সামিল হিসাবে গণ্য হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00