Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভোপালি মানের সমকামী!’ বিবেক অগ্নিহোত্রীকে পাল্টা জবাব দিগ্বিজয় সিংয়ের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে না। তাঁর সদ্য মুক্তি পাওয়া সিনেমা একদিকে যেমন বক্স অফিসে রমরমিয়ে চলছে, অন্যদিকে তেমন এই সিনেমা নিয়ে বিতর্ক, আলোচনা কিছুতেই থামতে চাইছে না। এর মধ্যেই ভাইরাল হয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর একটি ভিডিও, যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে ভোপালিদের নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য। ওই ভিডিওতে বিবেক অগ্নিহোত্রী বলেছেন, ‘ভোপালি মানের সমকামী, নয়তো নবাবেব সখী।’ এখানেই শেষ নয়, এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, মূলত সেই কারণেই তিনি ভূপালের বাসিন্দা হওয়ার পরেও নিজেকে ভুপালি হিসাবে পরিচয় দেন না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ভিডিও। এরপরেই উঠেছে বিতর্কের ঝড়। এরপরেই পরিচালকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। এদিন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালককে একহাত নিয়ে দিগ্বিজয় সিং বলেন, ‘বিবেক অগ্নিহোত্রীজি এটা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে। কিন্তু এটা ভোপালের সাধারণ মানুষের চিন্তাধারা নয়। আমি ৭৭ সাল থেকে ভোপাল ও ভোপালিদের সঙ্গে কাজ করছি এবং তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলি। কিন্তু আমার এই ধরণের অভিজ্ঞতা কখনও হয়নি। আপনি যেখানেই থাকুন না কেন ধারাবাহিকতার একটা প্রভাব তো পড়বেই।’

বিবেক অগ্নিহোত্রীর যে ভিডিওটি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে তাতে তিনি বলেছিলেন, ‘আমি ভোপালে বড় হয়েছি। কিন্তু আমি কখনই ভোপালি নই, কারণ ভোপালিদের মধ্যে আলাদা যোগসূত্র আছে। আপনি যে কোনও ভোপালিকে জিজ্ঞেস করুন তাঁরাও আপনাকে এটাই বলবে যে ভোপালি মানেই হয় সমকামী, নয়তো নবাবের সখী।’ তবে ঠিক কি প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন কিংবা কাকে উদ্দেশ্য করে বলেছেন তা এখনও জানা যায়নি।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00