Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি, ব্যাহত ট্রেন-বিমান পরিষেবা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা উত্তর ভারতে চলছে শৈত্য প্রবাহ। আর তারসঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা।  রবিবার সকাল দিল্লি এবং বেশ কিছু এলাকা ঘন কুয়াশায় আবৃত ছিল। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি। শৈত্য প্রবাহ এবং কুয়াশার জেরে দিল্লিতে ব্যাহত হয়েছে ট্রেন এবং বিমান পরিষেবা। এদিন দিল্লিতে ২২ টি ট্রেন এবং ১৫০ টি বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা শূন্যতে নেমে গেছে । দিল্লির বিমানবন্দরে শনিবার রাতেই কুয়াশার সতর্কতা জারি হয়।

বিমানবন্দরের তরফে  যাত্রীদের বিমানের আপডেট তথ্যের জন্য এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই ইন্ডিগো তরফে জানান হয়েছে যে খারাপ আবহাওয়ার কারণে তাদের বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। পাশাপাশি দিল্লি, অমৃতসর, জম্মু, বারাণসী, গোরক্ষপুর, গুয়াহাটি, পাটনা, বাগডোগরা এবং দ্বারভাঙ্গায় কম দৃশ্যমানতার কারণে বিমান পরিষেবা ব্যাহত হবে বলে জানিয়েছে স্পাইসজেট।

উল্লেখ্য, চেন্নাইতে শুরু হয়েছে পোঙ্গল উৎসব।  পাঁচটি বিমানকে হায়দ্রাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ১৮ টি বিমান  বিলম্বিত হয়েছে। চেন্নাই বিমানবন্দরে অন্তত এক ঘণ্টার জন্য অবতরণ স্থগিত করা হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, জম্মু বিভাগ, চণ্ডীগড়, আসামেও ঘন কুয়াশার খবর পাওয়া গিয়েছে। দিল্লির বেশ কয়েকটি অঞ্চলে বাতাসের গুণমানও বেশ সংকটজনক। মঙ্গলবার পর্যন্ত দিল্লিতে ঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহের জন্য জারি হয়েছে লাল সতর্কতা।

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

0:00