Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিরল বুরারি কাণ্ডের স্মৃতি, ঝুলন্ত অবস্থায় উদ্ধার একই পরিবারের পাঁচ সদস্যের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি : ৬ বছর পর ফিরে এল দিল্লির বুরারির মর্মান্তিক ঘটনার স্মৃতি। একই পরিবারের পাঁচ সদস্যদের দেহ পাওয়া গেল ঝুলন্ত অবস্থায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের অলিরাজপুরে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। উল্লেখযোগ্য বিষয়, ২০১৮ সালে এই একই দিনে অর্থাৎ পয়লা জুলাই দিল্লির বুরাড়িতে এই একই ধরনের ঘটনা ঘটেছিল।

জানা গিয়েছে, পুরো ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের অলীরাজপুর জেলার রাবডি গ্রামে। একটি পরিবারের ৫ জন সদস্যের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। স্বামী, স্ত্রী ও তিন ছেলেমেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তির নাম রাকেশ, তাঁর স্ত্রীর নাম ললিতা। তাদের দুই ছেলে অক্ষয় ও প্রকাশ, এক মেয়ের নাম লক্ষ্মী। এদের সকলের মৃতদেহই উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন অলীরাজপুর জেলার পুলিশ সুপার রাজেশ ব্যাস। তিনি জানান, পরিবারের সকলের মৃত্যু আত্মহত্যার ফলে হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁদের হত্যা করা হয়েছে।

২০১৮ সালে ৩০ জুন মধ্য রাতে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। দিল্লির বুরাড়িতে একই পরিবারের ১১ জন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। জানা গিয়েছে, পরিবারের সবচেয়ে বেশি বয়সিকে গলা টিপে হত্যা করা হয়েছিল। পরিবারের প্রধান ললিত ভাটিয়া তুকতাকে বশীভূত হয়ে গিয়ে পুরো পরিবারের সদস্যকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলেন। গোটা ঘটনায় শিউড়ে উঠেছিল গোটা দেশ। এবার সেই একই ঘটনা স্মৃতি ফিরে এল। তবে এবারে দিল্লিতে নয়, মধ্যপ্রদেশে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00