Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেট্রোর দরজায় শাড়ি আটকে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেট্রো থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক মহিলা। এমনই মর্মান্তিক ঘটনা ঘটলো দিল্লির ইন্দ্রলোক স্টেশনে। জানা গিয়েছে, ইন্দ্রলোক স্টেশনে  মেট্রোর দরজা বন্ধ হয়ে যাওয়ার সময়ে ওই মহিলার শাড়ির একটি অংশ দরজায় আটকে যায়। এই ঘটনার জেরে মেট্রোর নিচে পড়ে  যান ওই মহিলা। ঘটনার জেরে মেট্রো পরিষেবায় খানিক বিঘ্ন ঘটে। 

দিল্লি মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক অনুজ দয়াল জানিয়েছেন, ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ইন্দ্রলোক মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটেছে। যখন আমরা ষ্টেশনে যাই তখন দেখি ওই মহিলার শাড়ির একটি অংশ আটকে গিয়েছে দরজায়। তাই তিনি পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় তিনি মারা যান। প্রয়াত মহিলা যাত্রীর আত্মীয় ভিকি জানিয়েছেন,’ ইন্দ্রলোক মেট্রো স্টেশনে পৌঁছনোর পর ট্রেন পরিবর্তন করার কথা ছিল রীণার। অনুমান, সে সময়ই তাঁর শাড়ি মেট্রোর দরজায় আটকে যায়। পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। ‘

প্রসঙ্গত , এর আগে গত বছর দিল্লি মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। ট্রেন স্টেশনে ঢোকামাত্র লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। চালক এমারজেন্সি ব্রেক ব্যবহার করলেও তা কাজে আসেনি। তবে জানা গিয়েছে, রিনার মৃত্যু নিয়ে মেট্রো রেল ওয়ে সেফটি কমিশনার তদন্ত করবেন । কি করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন।  তবে এই ঘটনা নিয়ে দিল্লি পুলিশের তরফ থেকে তাৎক্ষণিক ভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00