বচসার পরে স্কুলের বাইরে সহপাঠীর ছুরির আঘাতে খুন পড়ুয়া, হাড়হিম কাণ্ড দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্লাস  চলাকালীন সহপাঠীর সঙ্গে বিবাদ। আর তারজেরেই স্কুলের বাইরে ১৪ বছরের এক ছাত্রকে ছুরি দিয়ে  খুন করল সহপাঠীরা। এমনই নৃশংস  ঘটনা ঘটেছে দিল্লির একটি স্কুলের বাইরে।  জানা গিয়েছে, ৩ জানুয়ারি দিল্লির শকারপুরের রাজকীয় সর্বোদয় বাল বিদ্যালয় নং ২ – এর বাইরে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে  ১৪ বছর বয়সী এক ছাত্র ইশু গুপ্তার ।

পুলিশ সূত্রে খবর, স্কুলে অতিরিক্ত ক্লাস চলাকালীন কৃষ্ণ নামে আর এক ছাত্রের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ইশু  । এরজেরেই  ক্লাস শেষ হতেই স্কুলের বাইরে   ইশুর ওপর হামলা চালায়  বেশ কয়েকজন সহপাঠী  ।  তাদের মধ্যে একজন নিহত পড়ুয়ার উরুতে ছুড়ি দিয়ে  আঘাত করে । আর তাতেই সে প্রাণ হারায় ।  খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে সাতজনকে আটক করে পুলিশ  ।

ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৩ (১)/৩(৫) ধারায় মামলা দায়ের হয়েছে। সেইসঙ্গে থানায় দায়ের হয় এফআইআর । ইতিমধ্যেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।  তারা কী কারণে  ইশুকে খুন করেছে   তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বলা বাহুল্য, গত ডিসেম্বর মাসে ফরিদাবাদের  সহপাঠির সঙ্গে বচসার জেরে একাদশ শ্রেণির এক ছাত্র ছুরিকাঘাতে  খুন হয়েছে ।  এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিল্লির বুকে ঘটল  একই ঘটনা।      

দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি, পর পর ৪দিন হুমকিতে চাঞ্চল্য

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

রুশ গুপ্তচর পুত্রবধূ মামলা : সুপ্রিমকোর্টের রোষের মুখে দিল্লি পুলিশ, তদন্ত হবে রাশিয়ায়

‘যা বলেছি, তা-ই হয়েছে, সত্যি-মিথ্যা প্রমাণ হবে!’, শিশুনিগ্রহ নিয়ে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ মমতার

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]