Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে অনির্দিষ্টকাল বন্ধ স্কুল

আপ সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিবেশমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের ভর্ৎসনার জেরে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল স্কুলের দরজা। আপ সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, ‘‘বাতাসে দূষণের পরিমাণ হ্রাস পাওয়ার পূর্বাভাস পাওয়ার পরেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, দূষণের মাত্রা বেড়ে যাওয়ার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।’’

দূষণের জেরে ১৩ নভেম্বর দিল্লির স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল আপ সরকার। পাশাপাশি খুলে দেওয়া হয়েছিল কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দিল্লির দূষণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে কেজরি সরকারের ভূমিকা নিয়ে করেন শীর্ষ আদালতের এক ডিভিশন বেঞ্চ। দিল্লির দূষণ রোধ করতে সরকার যে কার্যত হাতে হাত গুটিয়ে বসে রয়েছে, শীর্ষ আদালতের পর্যবেক্ষণে তা স্পষ্ট হয়ে যায়। শুনানিতে ডিভিশন বেঞ্চ যে সব প্রশ্ন এবং মন্তব্য করে, তা মনে করিয়ে দিচ্ছে লখিমপুর মামলার শুনানি। দিল্লি সরকার সুপ্রিম কোর্টের তোলা প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি। মনে করা হচ্ছে, শীর্ষ আদালতে ভর্ৎসনার জেরেই আপ সরকার সাততাড়াতাড়ি স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00