Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির স্কুলের দেওয়ালে খালিস্তানি স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই প্রজাতন্ত্র দিবস। তাঁর আগেই দিল্লিতে ছড়িয়ে পড়ল উত্তেজনা। শুক্রবার খালিস্তানের সমর্থনে লিখনে বিকৃত দিল্লির সরকারি স্কুলের দেওয়াল। জানা গিয়েছে, খালিস্তানপন্থীরা দিল্লির উত্তম নগরের হস্তশাল এলাকার একটি সরকারি স্কুলের দেওয়ালে বিকৃত করে। দুষ্কৃতীদের খোঁজে পুলিশি তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যেই ওই এলাকা কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলেছে পুলিশ।

দিল্লির পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্কুলের দেওয়ালে লেখা আছে ‘SJF, January 26, Khalistan’। এর আগে পশ্চিম দিল্লির নিহাল বিহার এলাকার একটি স্তম্ভে খালিস্তানপন্থী দেওয়াল লিখন পাওয়া গিয়েছিল। এই ঘটনার পর ওই ব্যক্তির নামে দায়ের হয়েছিল এফআইয়ার।  

তবে এই ঘটনা প্রথম নয়। এরআগে ২০২৩ সালে জি-২০ সম্মেলনের আগে এমন দেওয়াল লিখনের ঘটনা ঘটেছে দিল্লিতে। কালো কালিতে লেখা ছিল ‘Khalistan Referendum Zindabad’।  পাঞ্জাবি বাগ, শিবাজি পার্ক সহ দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশনে এই লেখা দেখা যায়। সেই সময় পুলিশ দাবি করেছে SFJ সংগঠনের সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে। এছাড়াও ভারত বিরোধী এই রকম শ্লোগান দিয়ে দেওয়াল লিখন করা হয়  নানগোলি এলাকাতেও। সেখানে সরকারি সর্বোদয় বাল বিদ্যালয়ের দেওয়ালে ওই রকম দেওয়াল লেখনের ঘটনা ঘটে। আর এবার প্রজাতন্ত্র দিবসের আগেই দিল্লির স্কুলের দেওয়ালে খালিস্তানি স্লোগান নিয়ে বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00