Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আতঙ্কিত হবেন না, স্কুলে বোমাতঙ্ক নিয়ে অভিভাবকদের কাছে অনুরোধ দিল্লির শিক্ষামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকাল থেকে দিল্লি জুড়ে বোমা আতঙ্ক। বুধবার দিল্লির প্রায় ১০০টি স্কুলে বোমা হামলার হুমকি। বুধবার  ইমেলের মাধ্যমে  বোমা হামলার হুমকি আসে দিল্লি এবং নয়ডার বেশ কয়েকটি স্কুলে। এই পরিস্থিতিতে টুইট করলেন দিল্লির আপ মন্ত্রী অতিশী।

বুধবার তিনি লেখেন, ‘আজ সকালে কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি আসে। পড়ুয়াদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গাগুলিতে দিল্লি পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত কোনো বিদ্যালয় থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। আমরা পুলিশ ও স্কুলগুলির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। অভিভাবক এবং নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করব।‘

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে প্রথম বোমা হামলার হুমকি আসে দিল্লির চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, পূর্ব দিল্লির ময়ূর বিহারের মাদার মেরি স্কুল এবং দ্বারকার দিল্লি পাবলিক স্কুলে। তারপর থেকে আরও বেশ কয়েকটি স্কুলেও আসে বোমা হামলার হুমকি। এদিনের এই হুমকিতে লেখা ছিল,   ক্যাম্পাসের মধ্যে বিস্ফোরক রয়েছে। যারফলে শুরু হয় আতঙ্ক।

অন্যদিকে বুধবার মাদার মেরি স্কুলে চলছিল পরীক্ষা। আর তখন আসে বোমা হামলার হুমকি। এরফলে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা। স্কুলের তরফে জরুরি অবস্থা ঘোষণা করে সকলকে  অবিলম্বে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিভাবকদের কাছে ইমেল করে স্কুলের তরফে জানান হয়েছে, ‘স্কুল একটি ই-মেইল পেয়েছে যা শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা পড়ুয়াদের দ্রুত বাড়ি পাঠিয়ে দিচ্ছি।‘ স্থানীয় পুলিশকে খবর দেওয়ার পর স্কুল চত্বর খালি করে দিয়েছে। তল্লাশি দল এখনও সন্দেহজনক কিছু পায়নি। তবে কারা এই ইমেল করেছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00