Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদ্যুৎহীন দিল্লি বিমানবন্দর, পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির মত ব্যস্ত বিমানবন্দরে আচমকাই বিদ্যুৎ বিভ্রাট। সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুৎ না থাকার জেরে কিছু সময়ের জন্য ব্যাহত হল বোর্ডিং ও চেক-ইন সুবিধা। এরজেরে বিপাকে পড়েছে  যাত্রীরা। তবে রাজধানীর মতো বিমানবন্দরে কি করে বিদ্যুৎ বিভ্রাট হল তা নিয়ে কোন মন্তব্য করেনি কর্তৃপক্ষ। 

আচমকাই বিমানবন্দরে বিদ্যুৎহীন হয়ে পড়ায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক যাত্রী এদিনের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘ বিদ্যুৎ বিভ্রাটের কারণে দিল্লি বিমানবন্দরের টি৩ টার্মিনালটি বন্ধ হয়ে যায়।  বোর্ডিং ও চেক-ইন কিছুই হচ্ছে না। এমন অবস্থা দেখে অবাক হয়ে যাচ্ছি। ‘অন্য একজন লিখেছেন, ‘ আচমকাই বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিমানবন্দরের মধ্যে দমবন্ধ হয়ে আসছে।‘ পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছে, ‘এসির লোড বেশি থাকার জন্য বিদ্যুৎ আসতে দুই-তিন মিনিট দেরি হয়। এরপর সব স্বাভাবিক হয়ে গিয়েছে। এরফলে  বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি।‘ 

উল্লেখ্য যে কোনও বিমানবন্দর, বিশেষত জাতীয় রাজধানীর মত ব্যস্ত বিমানবন্দরে এধরণে ঘটনা সত্যি বিরল। প্রশ্ন উঠছে, কি করে এমন ঘটনা ঘটল।  জানা গিয়েছে, প্রায় ২০ মিনিট বিমানবন্দরের মধ্যে বিদ্যুৎ ছিল না। আর তাতেই ক্ষুব্ধ বিমান যাত্রীরা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00