Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দূষণের উন্নতি হওয়ায় সোমবার থেকে দিল্লিতে খুলছে স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসতে আসতে উন্নতি হচ্ছে দিল্লিতে দূষণের মাত্রা। তাই রাজধানী থেকে তুলে নেওয়া হচ্ছে সকল বিধিনিষেধ। রাজধানীর বাতাসের গুণগত মান (একিউআই) শুক্রবার পর্যন্ত অত্যন্ত ভয়াবহ হলেও শনি এবং রবি পর পর দু’দিন সেই পর্যায় থেকে সামান্য ‘উন্নতি’ হয়েছে। সেই কারণেই স্কুল খোলার ঘোষণা করল দিল্লির সরকার। সোমবার, ২০ নভেম্বর থেকে সমস্ত স্কুল খোলা হবে। এব্যাপারে শনিবার নির্দেশিকা জারি করেছে দিল্লির শিক্ষা দফতর। শনিবার দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ‘গুরুতর’ পর্যায় থেকে বেরিয়ে ‘খুব খারাপ’ পর্যায়ে এসেছে।

এদিন বিকাল ৪টে নাগাদ রাজধানীর বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০৯, শুক্রবার বিকালে এই মান ছিল ৪০৫। স্বাভাবিকভাবেই বাতাসের মানের অনেকটা উন্নতি হয়েছে। এছাড়াও  দিল্লি সংলগ্ন গাজিয়াবাদে  এয়ার কোয়ালিটি ইন্ডেক্স  ২৭৬, গুরুগ্রামে  ৩২২, নয়ডায় ২৬৫, গ্রেটার নয়ডায় ২২৮ এবং ফরিদাবাদে  ৩০৯। যা  গত কয়েকদিনের তুলনায় উন্নত হয়েছে। তাই ৯ দিন পর ফের সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। তবে স্কুল খুললেও প্রাতর্ভ্রমণ, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত , শূন্য থেকে ৫০ এর মধ্যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স  ‘ভাল’, ৫১ থেকে ১০০ এর মধ্যে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে ‘গুরুতর’ এবং ৪৫০ এর বেশি ‘গুরুতর প্লাস’ হিসাবে বিবেচিত হয়। দিল্লি সরকার এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুরের একটি যৌথ প্রকল্পের সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে যে  রাজধানীর বায়ু দূষণের প্রায় ৪৫ শতাংশ যানবাহন নির্গমনের জন্য দায়ী। তবে দূষণ কমায় স্বস্তিতে দিল্লির বাসিন্দারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00