Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেরলের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি ফোন, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের প্রাণনাশের হুমকি দিয়ে খোদ পুলিশের কন্ট্রোল রুমেই ফোন করলেন অজ্ঞাতপরিচয়ধারী। বুধবার সন্ধ্যায় পুলিশের সদর দফতরের কন্ট্রোল রুমে ওই ফোন এসেছে। হুমকি ফোন পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যেই ফোন নম্বর ট্র্যাক করে হুমকিদাতাকে গ্রেফতারের চেষ্টা শুরু করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমের পুলিশ কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীর প্রাণনাশের হুমকি ফোন এসেছিল। কণ্ঠস্বর শুনে কন্ট্রোল রুমে থাকা আধিকারিকদের মনে হয়েছে, কোনও নাবালকই ওই ফোন করেছিল। যদিও কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তদন্তে নেমেছে পুলিশ। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই মিউজিয়াম থানায় কেরল পুলিশ আইনের ১১৮ (বি), ১২০ (০) ধারায় এফআইআর রুজু করা হয়েছে।

কেরল পুলিশ আইনের ১১৮ বি ধারা অনুযায়ী, পুলিশ, দমকল-সহ জরুরি পরিষেবাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা শাস্তিযোগ্য অপরাধ। আর ১২০ (০) ধারা অনুযায়ী, ইমেল, ফোন কিংবা অন্য কোনও যোগাযোগমাধ্যমের সাহায্যে কোনও ব্যাক্তিকে হুমকি দেওয়াও গুরুতর অপরাধ। বৃহস্পতিবার রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রাণনাশের হুমকি দিয়ে আসা ফোন নিয়ে সমস্ত দিক থেকেই তদন্ত করে দেখা হচ্ছে। কেউ রসিকতার ছলে ওই ফোন করেছিল নাকি কোনও কট্টর মৌলবাদী সংগঠন ওই ফোনের পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত অবশ্য হুমকি ফোনদাতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00