Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কিছুটা হলেও দেশে কমল দৈনিক কোভিড সংক্রমণ, তবে মৃত্যু অব্যাহত

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১১২জন। মারা গিয়েছেন ২৯জন। এদের মধ্যে ৭জন কেরলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টার নিরিখে কিছুটা হলেও দেশে(India) কমল কোভিডের(Covid) দৈনিক সংক্রমণ। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক(Health Ministry) যে রিপোর্ট তুলে ধরেছিল তাতে দেখা যাচ্ছিল দৈনিক কোভিড সংক্রমণের কেস ১২ হাজার ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু রবিবার তাঁরা যে রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে, ফের দৈনিক সংক্রমণ কমে ১০ হাজারের কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে প্রায় ২ হাজার কেস কমেছে। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তুলে ধরা রিপোর্টে দেখা যাচ্ছে, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১১২জন। কোভিড থেকে মুক্ত হয়েছেন ৯ হাজার ৮৩৩জন। ফলে দেশে এখন সক্রিয় কোভিড কেসের(Active Covid Case) সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৮০৬টি। এই নিয়ে সামগ্রিক ভাবে দেশে কোভিড কেসের সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৪৮ লক্ষ ৯১ হাজার ৯৮৯টি।

আরও পড়ুন খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের গ্রেফতার

তবে কোভিডের জেরে এখনও মৃত্যুর ঘটনা ঘটে চলেছে দেশের বুকে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডের বলি হয়েছেন ২৯জন। এদের মধ্যে শুধুমাত্র কেরলেই(Keral) মারা গিয়েছেন ৭জন। এর ফলে সামগ্রিক ভাবে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৫ লক্ষ ৩১ হাজার ৩২৯। দেশজুড়ে কোভিড থেকে মুক্ত হওয়ার হার অবশ্য গতকালের মতোই রয়েছে, অর্থাৎ ৯৮.৬৬ শতাংশ। দেশে এখন দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭.০৩ ও সাপ্তাহিক হার দাঁড়িয়েছে ৫.৪৩ শতাংশ। কেরল ছাড়া এখন দেশের মধ্যে সব থেকে বেশি কোভিডে মৃত্যুর ঘটনা ঘটছে দিল্লি(Delhi) ও মহারাষ্ট্রের(Maharashtra) বুকে। গত ২৪ ঘন্টায় সেই দুই রাজ্যে মারা গিয়েছেন যথাক্রমে ৬ ও ৪জন। বাংলায়(Bengal) অবশ্য এই ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00