Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আতঙ্ক! সাব-ভ্যারিয়েন্ট JN.1 ভাইরাস আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনার পাশাপাশি দেশ জুড়ে বাড়ছে করোনার সাব-ভ্যারিয়েন্ট JN.1 ভাইরাস আক্রান্তের সংখ্যা। আর তাতেই দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ। ইন্ডিয়ান সার্স-কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG) তরফে জানান হয়েছে, দেশের ১৬ টি রাজ্যে JN.1 ভাইরাসে আক্রান্ত ১,০১৩ জন।

INSACOG-এর দেওয়া তথ্য অনুসারে JN.1 ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কর্ণাটকে। সেখানে প্রায় ২১৪ জন মানুষ নয়া সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তারপরেই রয়েছে কর্ণাটক । সেখানে আক্রান্ত হয়েছেন ১৭০ জন। এছাড়াও ১৫৪ জন কেরালা, ১৮৯ জন অন্ধ্রপ্রদেশ, ৭৬ জন গুজরাট এবং ৬৬ জন গোয়ায়  JN.1 ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই প্রথম নয়া সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা।

তবে স্বস্তির বিষয় করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই উদ্বেগ কিছুটা হলেও কম।  পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও। প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ১৯ ডিসেম্বর বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শুধু তাই নয় করোনার জেএন-১ সাব-ভ্যারিয়েন্টের জন্য রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের দিকে নজর রাখতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।    

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00