Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওমিক্রন আতঙ্কের মাঝেই ফের দেশে উর্ধ্বমুখী করোনা

ফের বাড়ল করোনার পারদ

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে চোখ রাঙাচ্ছে ওমিক্রন, এরই মাঝে ফের বাড়ল করোনার পারদ। গত ২৪ ঘণ্টায় দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা ৬,৯৮৪, যা গতকালের তুলনায় ২০.৭ শতাংশ বেশি। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫৬২ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮,১৬৮ জন। অর্থাৎ সুস্থতার হার অনেকটাই বেশি দেশে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২৪৭ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ১৩৫ জন। একইসঙ্গে কেরলেরই আক্রান্ত ৩,৩৭৭। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ১৬৮ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।

এদিকে করোনার মাঝেই নতুন করে চিন্তার কারণ হয়েছে ওমিক্রন। দিল্লি ও রাজস্থানে মিলেছে ফের আক্রান্তের খোঁজ। মহারাষ্ট্রে মঙ্গলবার রাতে নতুন করে আটজনের শরীরে মিলেছে ওমিক্রনে আক্রান্তের খোঁজ, যা বেড়ে দাঁড়াল ২৮-এ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00