Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশের করোনা পরিস্থিতির আরও উন্নতি

অ্যাক্টিভ কেস ও পজিটিভি রেটও কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের করোনার চিত্র ক্রমশই বদলে যাচ্ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় (রবিবার ২৭ মার্চ সকাল আটটা থেকে সোমবার ২৮ মার্চ সকাল আটটা পর্যন্ত)করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১২৭০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি অ্যাক্টিভ কেস ও পজিটিভি রেটও কমেছে। বুলেটিন সে কথাই বলছে। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেস(সক্রিয় রোগী) ১৫,৮৫৯। যা মোট আক্রান্তের তুলনায় মাত্র ০.০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টা মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫৬৭ জন। এ নিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৫ শতাংশ।

করোনাকে জয় করতে জোর দেওয়া হচ্ছে টিকার ওপর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার টিকা গত ২৪ ঘণ্টায় করোনার টিকা পেয়েছেন ৪,২০,৮৪২ জন। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিনের ১৮৩,২৬,৩৫, ৬৭৩ টি ডোজ দেওয়া হয়েছে। চলছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। এছাড়া এখন ষাটোর্ধ্ব সকলকেই দেওয়া হচ্ছে বুস্টার ডোজ।  জুনে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার আগে দেশবাসীর প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে কেন্দ্র। 

তবে ভারতে করোনা সংক্রমণ হ্রাস পেলেও চিনে নতুন করে দাপট দেখাতে শুরু করেছে এই ভাইরাস।  

আরও পড়ুন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা, একদিনে আক্রান্ত ১৬৬০

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00