Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৫৬ ,মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই বড়দিন। তারমধ্যেই দেশে হু হু করে বাড়ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। পাশাপাশি করোনায় প্রাণ হারিয়েছেন কেরালার একজন বাসিন্দা। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৪২ জনে। কেরালায় সর্বাধিক ১২৮ জন, কর্ণাটকে ৯৬ জন এবং মহারাষ্ট্রে ৩৫ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে দিল্লিতে ১৬ টি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৫০, যা মোট আক্রান্তের ১.২ শতাংশ। শনিবার, গত ২৪ ঘন্টায় ভারতে নতুন কোভিড কেসের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তারমধ্যে বেশিরভাগজনই কেরালার বাসিন্দা ।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই  হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, সামনেই যেহেতু বড়দিন ও বর্ষবরণের মতো অনুষ্ঠান রয়েছে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ভিড় জমে এমন স্থানগুলিতে স্বাস্থ্যগত বিষয়ে একাধিক পদক্ষেপ নিতে হবে। তবে দেশে করোনা সংক্রমণ বাড়ায় দেশ জুড়ে বাড়ছে চিন্তা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00