Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫২৯ জন, প্রাণ হারিয়েছেন ৩ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে হু হু করে বাড়ছে করোনা। আর তা নিয়েই দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫২৯ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪,০৯৩ জন। কেন্দ্রীয় মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় কর্ণাটকের দু’জন এবং গুজরাটের এক জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ। শুধু তাই নয় কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, জেএন.1 সাব-ভ্যারিয়েন্টে ৬৩ জনের শরীরে মিলেছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, রাজধানীতে প্রতিদিন গড়ে তিন থেকে চারজন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। বর্তমানে  কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে বাড়ছে করোনা তা নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে  দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই  হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।

 এছাড়া সামনেই যেহেতু বর্ষবরণের মতো অনুষ্ঠান রয়েছে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ভিড় জমে এমন স্থানগুলিতে স্বাস্থ্যগত বিষয়ে একাধিক পদক্ষেপ নিতে হবে। তবে ফের করোনা বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছে গোটা দেশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00