Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হরিয়ানার বিধানসভা ভোট নিয়ে আদালতে যাওয়ার হুমকি কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানা বিধানসভার ফলাফল নিয়ে মোটেই সন্তুষ্ট নয় জাতীয় কংগ্রেস(National Congress Party)। নির্বাচন কমিশনের(Election Commission) বিরুদ্ধে সুর চড়িয়ে আদালতে মামলা করার হুমকি দেওয়া হয়েছে জাতীয় কংগ্রেসের তরফে। তাঁদের অভিযোগ চলতি বছরের হরিয়ানা নির্বাচনে একাধিক অনিয়মের অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন রাহুল গান্ধী(Rahul Gandhi) ও কংগ্রেস বাহিনী। কিন্তু নির্বাচন কমিশন তাঁদের এই দাবি ভিত্তিহীন বলে দাবি করেছেন। এছাড়াও নির্বাচন কমিশন এই নির্বাচনের সূত্র ধরে কংগ্রেসের প্রতি দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এবার আইনি পথে হেঁটে ব্যবস্থা নিতে পারে জাতীয় কংগ্রেস।

আরও পড়ুনঃ ক্যানসারে উঠে গিয়েছে চুল, মুখে হাসি নিয়েই দীপাবলিতে ফ্রেমবন্দি অভিনেত্রী মিঠু চক্রবর্তী

এদিন‌ শুক্রবার এক কড়া চিঠিতে কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে। ভারতের নির্বাচন কমিশন যা করছে তা বিঘ্নিত হচ্ছে দেশের গনতন্ত্র। শুধুমাত্র নির্বাচন কমিশনের একতরফা  সাহায্য পেয়ে চলেছে বিশেষ একটি দল। আবার এই নিয়ে অভিযোগ জানানোরও কোনও জায়গা নেই। নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে কথা উঠলেই নির্বাচন কমিশন তা এড়িয়ে যাচ্ছে বারংবার। এবার একেবারেই নীরব থাকতে রাজি নয় জাতীয় কংগ্রেস। প্রয়োজনে মামলা করতে কোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। দুই পক্ষের ক্রমাগত বিবাদের জেরে পরিস্থিতি দিনকে দিন আরও জটিল হয়ে উঠছে।

আরও পড়ুনঃ নেশার ঘোরে ১১২-এ ফোন, ঘটনাস্থলে এসে হতচকিয়ে গেলেন পুলিশ

প্রসঙ্গত উল্লেখ্য, দুই পক্ষের বিবাদের শুরু নির্বাচন কমিশনের এক কড়া পদক্ষেপের মাধ্যমে। কংগ্রেস হরিয়ানা ভোটে অনিয়মের অভিযোগ তোলার পরই তার প্রত্যুত্তরে নির্বাচন কমিশন জানায়, হরিয়ানা নির্বাচনের ফলাফলে বিশেষ সুবিধা না করতে পেরেই কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ তুলছে। এই ঘটনা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। উলটো দিকে কংগ্রেসের বক্তব্য, তাঁদের অভিযোগের ভিত্তিতে ক্লিন চিট আসায় তাঁরা এতটুকু অবাক হননি। কারণ এই নির্বাচন কমিশন একতরফা কাজ করে। কিন্তু এবার সময় এসেছে আদালতে যাবার। ভবিষ্যতে জাতীয় কংগ্রেস কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00