Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মুখ্যমন্ত্রিত্ব ছাড়া কিছুই নেব না’, খাড়গেদের জানিয়ে দিলেন ডি কে শিবকুমার

আপাতত মুখ্যমন্ত্রীর দাবি ছাড়তে একাধিক বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রিত্বের দাবি থেকে পিছু হঠতে নারাজ কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ের কাণ্ডারী ডি কে শিবকুমার। বুধবার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সঙ্গে বৈঠকে কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রিত্বই চান। মুখ্যমন্ত্রী করা না হলে উপমুখ্যমন্ত্রী তো দূর অস্ত, মন্ত্রিসভাতেই যাবেন না তিনি। আর ডি কে শিবকুমারের ওই রণংদেহী মনোভাবে বিপাকে পড়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, কর্নাটকে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার শিবকুমারকে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রস্তাব দিয়েছিলেন, আপাতত দুই বছরের জন্য মুখ্যমন্ত্রী হোন সিদ্ধারামাইয়া। দুই বছর বাদে তিনি মুখ্যমন্ত্রী হবেন এবং তিন বছর দায়িত্ব সামলাবেন। কেননা, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আগামী লোকসভা ভোটে দক্ষিণী রাজ্যে বিজেপিকে রোখার গুরুদায়িত্ব পালন করতে হবে তাঁকে। সাংগঠনিক কাজে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য আপাতত সিদ্ধারামাইয়ার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করুন।

পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ ছয়জনকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হবে বলেও শিবকুমারকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ওই প্রস্তাব খারিজ করে দিয়েছেন কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি। পাল্টা প্রস্তাবে তিনি বলেন, তাঁকে এবং সিদ্ধারামাইয়াকে আড়াই বছর করে ভাগাভাগি করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে দেওয়া হোক। আর সেক্ষেত্রে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনিই। মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনও পদ তিনি নেবেন না বলেও জানিয়ে দেন কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00