Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Udaipur: দেশবাসীকে শান্ত থাকার আবেদন মুখ্যমন্ত্রী মমতা, কেজরি ও সাংসদ রাহুলের

টুইট প্রত্যেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: উদয়পুরের ঘটনা নিয়ে দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। শান্ত থাকার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal)। একই আর্জি রাহুল গান্ধির।মুখ্যমন্ত্রী মমতা (CM Mamata)বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, হিংসা ও উগ্রপন্থা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। উদয়পুরে যা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করছি। আইন যা করার করবে, আমি সকলকে শান্তি বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।”

একই দিনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও(Kejriwal) টুইট করে ওই ঘটনার কড়া নিন্দার পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন। কেজরির (Kejriwal)টুইট,  ”উদয়পুরের ঘটনাটি ভয়াবহ ও বীভৎস। সভ্য সমাজে এই ধরনের নৃশংসতার কোনও স্থান নেই। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাই।”’

তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিও (Rahul Gandhi) । তিনি টুইটার হ্যান্ডেলে লেখেন,”উদয়পুরের (Udaipur) ঘৃণ্য হত্যাকাণ্ডে আমি স্তম্ভিত। ধর্মের নামে বর্বরতাকে মেনে নেওয়া যায় না। যারা এইভাবে নিষ্ঠুরতার মাধ্যমে সন্ত্রাস ছড়িয়েছে, তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আমাদের সবাইকে একসঙ্গে মিলেই ঘৃণাকে হারাতে হবে। আমি সকলের কাছে অনুরোধ করছি, শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখুন।”

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ধানমণ্ডি এলাকার এক দরজির দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় ও গলায় আঘাত করে। গোটা ঘটনার ভিডিও রেকর্ডও করে হত্যাকারীরা। এরপর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00