Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইয়াসিনের শাস্তির প্রতিবাদে তপ্ত জম্মু, পুলিশকে লক্ষ্য করে পাথরবাজি

বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: ইয়াসিন মালিকের শাস্তির প্রতিবাদে তেতে উঠল উপত্যকা। পুলিশকে লক্ষ্য করে ইয়াসিনের মালিকের সমর্থকেরা পাথর ছুড়তে শুরু করে। অতর্কিত আক্রমণে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা কার্যত ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। যদিও দ্রুত তারা ঘুরে দাঁড়ায় এবং ইয়াসিন মালিকের সমর্থকদের ছত্রভঙ্গ করতে ফাটায় টিয়ার গ্যাসের সেল। সেই সঙ্গে শুরু করে লাঠি চার্জ। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।

জঙ্গিদের আর্থিকমদতের অভিযোগে নিষিদ্ধ সংগঠন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান। পাশাপাশি ১০ লক্ষ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। যদিও নিজেকে নির্দোষের পাশাপাশি মহাত্মা গান্ধির ভাবধারায় বিশ্বাসী বলেও দাবি করেন জেকেএলএফ এই শীর্ষ নেতা। এনআইএ’র আইনজীবী অবশ্য কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার ফাঁসি দাবি করেছিলেন।  

এদিন সকাল থেকে ইয়াসিন মালিকের সমর্থকদের নজর ছিল দিল্লির দিকে। অন্যদিকে,  উপত্যকায় ইয়াসিন মালিকের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। সেই সঙ্গে চলে দ্রোণের সাহায্যে নজরদারি। দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টও কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়। দিল্লি পুলিশের পাশাপাশি মোতায়েন করা ছিল আধা সেনা। বুধবার সকাল থেকে থমথমে ছিল  উপত্যকা। সন্ধ্যার আগেই খবর  হয় জম্মু-কাশ্মীরের বিছিন্নতাবাদী নেতাকে যাবজ্জীবন সাজা দিয়েছে বিশেষ আদালত। আর সেই ঘোষণা শেষ হতে না হতেই উপত্যকায় ইয়াসিনের সদস্যরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে পাথর হামলা।

আরও পড়ুন ফাঁসির দড়ি থেকে বাঁচলেন, ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00