Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছত্তিশগড়ে নিহত ১০ জওয়ানের মধ্যে ৫ জন মাওবাদ ছেড়ে পুলিশে যোগ দিয়েছিলেন

পুলিশের কাছে আত্মসমর্পণের পর পুলিশের চাকরি দেওয়া হয়েছিল তাঁদেরকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় বুধবার মাওবাদী হামলায় নিহত হয়েছেন ১০ জন ডিআরজি জওয়ান। ১০ জনের মধ্যে ৫ জন মাওবাদ ছেড়ে পুলিশে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

বৃহস্পতিবার এক সিনিয়র পুলিশ কর্তা সংবাদমাধ্যমকে জানান, দান্তেওয়াড়াতে মাওবাদী হামলায় নিহত ১০ ডিআরজি জওয়ানের মধ্যে ৫ জন প্রাক্তন মাওবাদী। তাঁরা মাওবাদের অনিশ্চিত জীবন ছেড়ে সুরক্ষিত নতুন জীবন শুরু করেছিলেন। এমনকি যোগ দিয়েছিলেন পুলিশের চাকরিতেও। সূত্রের খবর, মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন করতে প্রাক্তন ৫ মাওবাদীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিল ছত্তিশগড় পুলিশ। বুধবার ১০ জওয়ানের ওই দলটি মাওবাদ বিরোধী অভিযানে গিয়েছিল। সেই অভিযান থেকে ফেরার পথে আইইডি বিস্ফোরণে উড়ে যায় ১০ জওয়ানকে বহন করে নিয়ে যাওয়া গাড়ি। রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেও বিস্ফোরণে মৃত্যু হল ৫ জনের।

বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল পুলিশ (Inspector General of Police) সুন্দররাজ পি (Sundarraj P) সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, যে পাঁচ ডিআরজি জওয়ান বুধবার নিহত হয়েছেন তাঁদের নাম যথাক্রমে, জোগা সোদি (৩৫), মুন্না কাদতি (৪০), কনস্টেবল হরিরাম মান্ডাভি (৩৬), জোগা কাওয়াসি (২২), এবং গোপনিয়া সৈনিক, রাজুরাম কর্তাম (২৫)। তাঁর প্রত্যেকে একদা নকশাল হিসেবে সক্রিয় ছিলেন। পুলিশের কাছে আত্মসমর্পণের পর পুলিশের চাকরি দেওয়া হয়েছিল তাঁদেরকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00