Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ত্রিপুরায় মন্ত্রীদের দায়িত্ব বন্টন, মানিকের হাতে স্বরাষ্ট্র দফতর

খাদ্য, পরিবহণ, পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে সুশান্ত চৌধুরিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে গত বুধবার শপথ নিয়েছেন মানিক সাহা (Manik Saha)। ওইদিন আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে মানিকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বুধবার মানিক সাহার সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন আরও ৮ জন। শপথ নেওয়ার দু দিন পরে অবশেষে নতুন মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বন্টন করা হল। ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু স্বরাষ্ট্র দফতর নয়, মানিক নিজের হাতে রেখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, পিডব্লিউডি দফতরও।

ত্রিপুরার মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শ্রী রতনলাল নাথ, তাঁর হাতে দেওয়া হয়েছে পাওয়ার, কৃষি এবং নির্বাচন দফতর। মন্ত্রিসভার সদস্য প্রসেনজিৎ সিংহ রায়ের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ, পরিকল্পনা ও তথ্য প্রযুক্তি দফতরের। খাদ্য, পরিবহণ, পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে সুশান্ত চৌধুরিকে। শান্তনা চাকমার হাতে দেওয়া হয়েছে শিল্প, কারা ও অনগ্রসর কল্যাণ দফতরের দায়িত্ব।

পাশাপাশি মন্ত্রিসভার সদস্য টিঙ্কু রায়কে দেওয়া হয়েছে ক্রীড়া এবং যুবকল্যাণ, সোস্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন, শ্রম দফতরের দায়িত্ব। ট্রাইবাল ওয়েলফেয়ার, হ্যান্ডলুম, স্ট্যাটিক্স দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে বিকাশ দেববর্মার হাতে। সুধাংশু দাসের দায়িত্বে দেওয়া হয়েছে ওয়েলফেয়ার অফ সিডিউল কাস্ট, প্রাণী ও মৎস্য দফতরের দায়িত্ব। শুক্লাচরণ নোয়াতিয়ার হাতে দেওয়া হয়েছে কোঅপারেশন, ট্রাইবাল ওয়েলফেয়ার (টিআরপি এবং পিটিজি), সংখ্যালঘু উন্নয়ন দফতর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00