Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতে তৈরি সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিন, দাম ২০০-৪০০ টা

আর কয়েকদিনের মধ্যেই মিলবে বাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের চিকিৎসা বিজ্ঞানে নিঃশব্দ বিপ্লব। 

করোনা টিকার পর এবার দেশেই তৈরি হল সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিন। দাম ২০০ থেকে ৪০০ টাকা। আগামী কয়েক মাসের মধ্যে তা বাজারে পাওয়া যাবে। 

ভ্যাকসিন তৈরির খবর দিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জীতেন্দ্র সিং, বৃহস্পতিবারের একটি অনুষ্ঠানে। সার্ভিক্যাল ক্যানসার রোধি এই ভ্য়াকসিনের নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (ভ্য়াকসিন), সংক্ষেপে CERVAVAC। ভ্যাকসিন তৈরি করেছে সেরাম ইন্সটিটিউট। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরামকর্তা আদর পুনাওয়ালা। সংবাদমাধ্যমকে তিনি বলেন,  টিকা তৈরির পর ছাড়পত্র পাওয়ার জন্য ড্রাগ কন্ট্রোল অব ইন্ডিয়ার কাছে পাঠানো হয়। সঙ্গে দেওয়া হয় টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট। ড্রাগ কন্ট্রোল অব ইন্ডিয়া সব কিছু খতিয়ে দেখে টিকা ব্যবহারে ছাড়াপত্র দিয়েছে। 

সার্ভিক্যাল ক্যানসারের টিকা ভারতে তৈরি হওয়ায় খুশি কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারপার্সন ডা. এনকে অরোরা। জানিয়েছেন – টিকা তৈরির খবরে তিনি উচ্ছ্বসিত। আগে এই রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য বিদেশে তৈরি ওষুধের ওপর নির্ভর করতে হত। তাঁর দামও আকাশছোঁয়া। ফলে, সবার পক্ষে এই ওষুধ কেনা সম্ভব হত না। সেরাম সার্ভিক্যাল ক্যানসারের টিকা তৈরি করে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে ফেলল।   আর যেটা সব থেকে বেশি উল্লেখ করার মত, এই টিকার দাম ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে। ফলে, মধ্যবিত্ত মানুষ এই টিকা যেমন সহজে কিনতে পারবেন, যাদের আর্থিক অবস্থা তেমন মজবুত নয়, তাদের ক্ষেত্রেও এই টিকা কেনা কিছুটা সহজ হবে। 

আদর পুনাওয়ালা জানিয়েছেন, দাম ২০০ থেকে ৪০০ টাকার মধ্যেই থাকবে। তবে চূড়ান্ত মূল্য এখনও নির্ধারণ করা হয়নি। খুব শীঘ্রই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00