Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ন্যূনতম সহায়ক মূল্য: কমিটি গঠনের আশ্বাস কেন্দ্রের

আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষকদের জন্য ন্যূনতম সহায়কমূল্য নির্ধারণ করার জন্য কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর রাজ্যসভায় শুক্রবার এই আশ্বাস দিয়েছেন। এদিন ডিএমকে সাংসদ এম শানমুগাম প্রশ্নোত্তরপর্বে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তোমর জানান, ‘এই ব্যাপারে কৃষকনেতাদের সঙ্গে কথা হয়েছে। কমিটিতে তাদের তরফে কারা প্রতিনিধিত্ব করবে, সে বিষয়ে নাম চেয়ে পাঠানো হয়েছে। কমিটিতে সরকারের তরফেও প্রতিনিধি থাকবে। কৃষকদের তরফ থেকে নামের তালিকা পাওয়া গেলেই সরকার দ্রুত কমিটি গঠন করবে।‘

উল্লেখ করা যেতে পারে, তিন দানবীয় কৃষি আইন বাতিলের দাবিতে সিঙ্ঘু সীমান্তে মাসের পর মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন অন্নদাতারা। কার্যত আন্দোলনের জেরে কেন্দ্র বিতর্কিত তিন আইন বাতিল করে দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ওই তিন আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

যদিও তিনি বলেন, এই আইন কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই আনা হয়েছিল। কৃষকদের এই আন্দোলনের পিছনে বিরোধীদের হাত রয়েছে। তারা অন্নদাতাদের উস্কে দিচ্ছে। আইন প্রত্যাহারের কথা ঘোষণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের জন্য সরকার একটি কমিটি তৈরি করবে। যদিও আন্দোলন প্রত্যাহারের পর কয়েক মাস কেটে গিয়েছে। কেন্দ্র এখনও পর্যন্ত কোনও কমিটি গঠন করেনি। এই ব্যাপারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকার দ্রুত কমিটি গঠন করবে।  

আরও পড়ুন রদ হল তিন দানবীয় কৃষি আইন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00