Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ছে সংক্রমণ, নতুন নির্দেশিকা কেন্দ্রের

হোম আইসোলেনশন সাত দিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রকেট গতিতে দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।  জারি হয়েছে বুধবার। বদল করা হয়েছে হোম আইসোলেশনের নিয়ম। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে  বলা হয়েছে, এই নির্দেশিকায় তাদের ক্ষেত্রে কার্যকর হবে, পরীক্ষায় যাদের রিপোর্ট পজিটিভ হলেও মৃদু উপসর্গ রয়েছে/ উপসর্গহীন (শ্বাসকষ্ট রয়েছ) তাদের ক্ষেত্রে হোম আইসোলেনশন সাত দিন। পরের তিনদিন যদি জ্বর না আসে তাহলে আর নতুন করে করোনা পরীক্ষার প্রয়োজন হবে না। আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদেরও কোভিড টেস্টের প্রয়োজন নেই। শুধুমাত্র চিকিত্সককে দিয়ে পরীক্ষা করালেই চলবে।

নতুন এই নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। গুঞ্জনের কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলা হয়েছে ১৪ দিনের নিভৃতবাস বাধ্যতামূলক। উল্লেখ করা যেতে পারে, অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারা বাড়ছে। 

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার, ৪ জানুয়ারি থেকে শুক্রবার ৫ জানুয়ারি পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫০ হাজারের ঘর। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ হাজারের কাছাকাছি। করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ওমিক্রন আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,১৩৫। এর মধ্যে শুধু  মহারাষ্ট্রে আক্রান্ত ৬৫৩ জন, দিল্লিতে ৪৬৪ জন (এই খবর লেখা পর্যন্ত)  

বিস্তারিত আসছে… 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00