Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিক্রি হয়নি এয়ার ইন্ডিয়া, বলছে কেন্দ্র

বিবৃতি দিয়েছে বিলগ্নীকরণ মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়া বিক্রি হয়নি। এমনই দাবি কেন্দ্রের। কেন্দ্রের বিলগ্নীকরণ মন্ত্রক শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে, সংবাদমাধ্যমে এই মর্মে খবর প্রকাশিত হয়েছে যে এয়ার ইন্ডিয়ার বিক্রি করে দেওয়া হয়েছে।  কিনে নিয়েছে টাটা গোষ্ঠী। খবরটি সত্য নয়। কেন্দ্র এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ করলে সরকারি বিবৃতি দিয়ে তা জানিয়ে দেওয়া হবে। 

শুক্রবার আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে মোদি সরকার। প্রকাশিত প্রতিবেদনে এও বলা হয়, সংবাদসংস্থার তরফ থেকে  টাটা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি। বিবৃতি দিতে অস্বীকার করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। শেষে শুক্রবার বেলার দিকে বিলগ্নীকরণ মন্ত্রক জানিয়ে দেয় ওই খবর ঠিক নয়। এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ এখনও সরকারের হাতেই রয়েছে। 

উল্লেখ করা যেতে পারে, টাটা গোষ্ঠীরই হাত ধরে শুরু হয়েছিল দেশের প্রথম উড়ান সংস্থা। ১৯৪৬ সালে টাটা এয়ারলাইন্সের নাম বদলে এয়ার ইন্ডিয়া (এআই)। স্বাধীনতার পরে তার তার নিয়ন্ত্রণ নেয় কেন্দ্র। । ২০১৪ সালে দেশের উড়ান পরিষেবায় বিদেশি লগ্নির পথ চওড়া করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে বছর জুনে মালয়েশিয়ার ধনকুবের টনি ফার্নান্ডেজের এয়ারএশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের আকাশে এয়ারএশিয়া ইন্ডিয়া-র পরিষেবা শুরু করে টাটা।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00