Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়তে চলেছে ৪২ শতাংশ

আগামী সপ্তাহেই ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর। 

মোদি সরকার তাদের জন্য এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য মহার্ঘভাতা এক ধাক্কায় ৪২ শতাংশ বৃদ্ধি করতে চলেছে। বর্তমানে মহার্ঘভাতার হার ৩৮ শতাংশ। সেটা চার শতাংশ বাড়িয়ে সরকার ৪২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। মহার্ঘভাতা বৃদ্ধি ফলে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী মিলিয়ে এক কোটি মানুষ উপকৃত হবেন। জানা গিয়েছে, এই হারে মহার্ঘভাতা বৃদ্ধির সুপারিশ করেছে কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থার মন্ত্রক অধীনস্থ লেবার ব্যুরো। নতুম মহার্ঘভাতার কার্যকর হবে ২০২৩-য়ের ১ জানুয়ারি থেকে। সর্বশেষ মহার্ঘভাতা বৃদ্ধি হয়েছিল গত বছর বছর ২৮ সেপ্টেম্বর। আর কার্যকর হয় ২০২২-য়ের ১ জুলাই থেকে। 

এই মহার্ঘভাতা বৃদ্ধি প্রসঙ্গে অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক  শিব গোপাল মিশ্র জানিয়েছেন, সর্বশেষ মহার্ঘভাতা বৃদ্ধি হয়েছিল ৩৮ শতাংশ। বর্তমান বাজার এবং ২০০২-য়ের জুনে গ্রাহক মূল্য সূচকের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার মহার্ঘভাতা চার শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন মহার্ঘভাতা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৩ থেকে।  শিব গোপাল মিশ্র বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় বিভাগ (expenditure department ) সরকারের কাছে ডিএ বৃদ্ধির সুপারিশ করার প্রস্তাব খুব শীঘ্রই পাঠিয়ে দেবে। পরে ওই প্রস্তাব যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে অনুমোদনের জন্য। আগামী সপ্তাহে যে কোনওদিন সরকার নতুন ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে।

 

আরও পড়ুন ডিএ নিয়ে বড় ঘোষণা, নজরে ২৭ জানুয়ারি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00