Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষকদের বিরুদ্ধে সব মামলা বাতিলের সিদ্ধান্ত পঞ্জাব সরকারের

এদিনই দিল্লির দূষণ নিয়ে এক মামলার শুনানিতে নাড়া পোড়ানোর জন্য কৃষকদের শাস্তি দিতে রাজি হয়নি শীর্ষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডিগড়: ভোট বড় বালাই। আগামী বছরই পঞ্চ নদের তীরে বিধানসভার ভোট। কিন্তু খুব একটা স্বস্তিতে নেই পঞ্জাবের সরকার। একদিকে যেমন দলের অন্দরে খেয়োখেয়ি তুঙ্গে, তেমনই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াও জোরে বইতে শুরু করেছে। এমতাবস্থায় ফের ক্ষমতায় ফিরতে মাস্টারস্ট্রোক দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজি‍ৎ সিং চান্নি। বুধবার ৩২টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি ঘোষণা করেছেন, ‘নাড়া (খড় ও কৃষিপণ্যের বর্জ্য) না পোড়ান তার অনুরোধ জন্য যে সব কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, সেই সব মামলা বাতিল করা হবে।’

নাড়া পোড়ানোর কারণে গত কয়েক বছর ধরেই রাজধানী দিল্লি সহ সংশ্লিষ্ট এলাকার দূষণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ধোঁয়ায় দমবদ্ধ হয়ে আসছে রাজধানীর বাসিন্দাদের। গত কয়েকদিনে পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সুপ্রিম কোর্টের তীব্র তিরস্কারের মুখে পড়ে নড়েচড়ে বসেছে দিল্লি সরকার। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোম নীতিও চালু করা হয়েছে। পরিবেশবিদদের একাংশের অভিযোগ, পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা নাড়া পোড়ানোতেই রাজধানীর আশেপাশের এলাকায় দূষণ বাড়ছে।

এদিনই দিল্লির দূষণ নিয়ে এক মামলার শুনানিতে নাড়া পোড়ানোর জন্য কৃষকদের শাস্তি দিতে রাজি হয়নি শীর্ষ আদালত। মামলার শুনানির সময়ে প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, ‘যাঁরা পাঁচতারা হোটেলে বসে টিভি বিতর্কে অংশ নেয়, তাঁরাই দিল্লির দূষণের জন্য কৃষকদের দুষছে। তাঁরা অন্য সব সূত্রের চেয়ে বেশি দূষণ ঘটাচ্ছে। শস্যের নষ্ট অংস পোড়ানোর জন্য আমরা কৃষকদের শাস্তি দিতে চাই না। বরং কেন্দ্রকে বলছি, কৃষকরা অন্তত এক সপ্তাহের জন্য পোড়ানো বন্ধ রাখে, সেই অনুরোধ জানাতে।’

শীর্ষ আদালতের ওই নির্দেশের পরে এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও রাতারাতি কৃষক দরদী হিসেবে সেজে উঠেছেন। কৃষকদের শস্যের নষ্ট অংশ না পোড়ানোর অনুরোধ জানিয়ে বলেছেন, ‘আমরা চাই কৃষকরা শস্যের নষ্ট অংশ পোড়ানো বন্ধ করুন। না হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু যে সব কৃষকের বিরুদ্ধে শস্যের নষ্ট অংশ পোড়ানোর জন্য মামলা হয়েছে, সব মামলা আমরা বাতিল করে দেব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00