Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করণী সেনা প্রধানের খুনের প্রতিবাদে জয়পুরে চলছে বনধ

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: সংগঠনের প্রধান সুখদেব সিং গোগামেডিকে খুনের প্রতিবাদে আজ বুধবার রাজস্থান বনধের ডাক দিয়েছে রাজপুত করণী সেনা। সকাল থেকেই বিভিন্ন রাস্তায় টায়ার ও কাঠ জ্বালিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। জোর করে বন্ধ করা হচ্ছে একাধিক দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখনও থমথমে উত্তেজনা রয়েছে। করণী সেনার সদস্য সমর্থকদের তাণ্ডব রুখতে পথে নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

গতকাল মঙ্গলবার দুপুরে নিজের বাড়ির ভিতরেই দুই সাক্ষা‍ৎপ্রার্থীর গুলিতে খুন হন রাজপুত করণী সেনার প্রধান সুখদেব সিং গোগামেডি। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, বাড়ির বসার ঘরে সোফায় বসে দুই সাক্ষা‍ৎপ্রার্থীর সঙ্গে কথা বলছেন তিনি। আচমকাই এক সাক্ষা‍ৎপ্রার্থী গোগামেডির বুক ও মাথা লক্ষ্য পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাচ্ছেন। গুলিবিদ্ধ করণী সেনা প্রধানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকি‍ৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিজেপিকে জেতাতে সরাসরি আসরে নেমেছিল রাজপুত করণী সেনা। বিজেপি প্রার্থীদের হয়ে ভোটের প্রচারেও নেমেছিলেন তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। কংগ্রেসকে হঠিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর সেই পালাবদলের পরেই সুখদেব সিংয়ের নৃশংস খুন ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। ক্ষোভে ফুঁসছেন রাজপুত করণী সেনার সমর্থকরা। ইতিমধ্যেই ওই খুনের দায় স্বীকার করেছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রার’এর ঘনিষ্ঠ রোহিত গোদারা। মঙ্গলবার রাতেই ফেসবুক পোস্টে গোগামেডির খুনের দায় স্বীকার করে নিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00