Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিমাচল, হরিয়ানা, রাজস্তানেও খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি বাহিনী

ফাইনাল ম্যাচের আগে এই উপনির্বাচন ছিল সেমিফাইনাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার উপনির্বাচনে লজ্জার হার হেরেছে পদ্মশিবির। মঙ্গলবারের উপনির্বাচনের ফলাফলের পরে বাংলার রাজনীতিতে যে আরও কিছুটা মাটি হারাল বিজেপি তা এক প্রকার পরিষ্কার। কিন্তু শুধু আমাদের রাজ্যই নয়, দেশের আরও বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা হল মঙ্গলবার। আর তাতেই দেখা গেল শুধু বাংলায় নয় জাতীয় স্তরেও যথেষ্ট খারাপ অবস্থা গেরুয়া শিবিরের। বাংলার মতো হিমাচল প্রদেশ, রাজস্তান এবং হরিয়ানার উপনির্বাচনেও কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি। এমনকি বিজেপির প্রাণকেন্দ্র বলা হয় যে রাজ্যকে সেই গুজরাতেও কিন্তু লজ্জার হার হয়েছে বিজেপি বাহিনী। অর্থাৎ শুধু বাংলা নয় জাতীয় স্তরেও যে ক্রমশ গুরুত্ব কমছে মোদি, শাহের এই উপনির্বাচনই তাঁর প্রত্যক্ষ প্রমাণ।

বাংলার পাশাপাশি হিমাচল প্রদেশের তিনটি কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা শুরু হয় মঙ্গলবার সকাল থেকে। আর শুরুতেই জাতীয় কংগ্রেস দলের কাছে ধাক্কা খায় বিজেপি দল। এদিন গণনার শুরু থেকেই দেখা যায় হিমাচল প্রদেশের তিনটি কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস। গণনার শেষ অবধি সেই রেশ বজায় রেখে হিমাচলের তিনটি কেন্দ্রেই বিজেপিকে হারিয়েছে কংগ্রেস।  হিমাচলের ফতেপুর, আরকি এবং জুব্বল-কোটখাই, এই তিন কেন্দ্রেই কংগ্রেস ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিজেপি। বলতে গেলে বাংলার পরে হিমাচলেই সবথেকে বড়ো ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির।

হিমাচলের মতো একই হাল রাজস্তানের। বিজেপি শাসিত এই রাজ্যে খোদ বিজেপিই মুখ থুবড়ে পড়েছে। রাজস্তানের বল্লভনগর এবং ধারিয়াবাদের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হল মঙ্গলবার। আর তাতে দেখা গেল এই দুটি কেন্দ্রে বিজেপি শুধু হারেনি, একেবারে তৃতীয় স্থানে চলে গিয়েছে। দুটি কেন্দ্রেই জয়লাভ করেছে কংগ্রেস। 

মোটামুটি একই অবস্থা হরিয়ানারও।  সেখানেও উপনির্বাচনে হেরে একেবারে তৃতীয় স্থানে চলে গিয়েছে গেরুয়া দল। হরিয়ানার এলেনাবাদের উপনির্বাচনে বিজেপি এবং কংগ্রেসকে হারিয়ে প্রথম স্থান দখল করেছে জাতীয় লোক দল।  তবে হরিয়ানায় বিজেপির হার কিছুটা হলেও প্রত্যাশিত ছিল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে প্রকাশ লড়াইয়ে নেমেছে এই রাজ্যের কৃষকরা, তাতে যে গেরুয়া বাহিনীকে এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না হরিয়ানায় তা কিছুটা আশা করে গিয়েছিল।  

তবে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কাঁটায় কাঁটায় টক্কর হয়েছে কর্ণাটকে। কর্ণাটকেরও দুটি কেন্দ্রের উপনির্বাচনে ফল ঘোষণা হল মঙ্গলবার। তাতে দেখা গেল হাঙ্গালে বিজেপিকে হারিয়ে কংগ্রেস দল জিতলেও সিন্দগিতে শেষমেশ জয়ের মুখ দেখেছে ভারতীয় জনতা পার্টি। 

উল্লেখ্য, আগামী বছর দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ তার মধ্যে অন্যতম। এক কথায় বলতে গেলে দেশ শাসনের রাশ নিজেদের হাতে রাখতে আগামী বছরেই একেবারে সম্মুখ সমরে নামতে চলেছে বিজেপি বাহিনী। তার ঠিক পরের বছরই আবার লোকসভা নির্বাচন। এই সমস্ত ফাইনাল ম্যাচের আগে এই উপনির্বাচন ছিল সেমিফাইনাল। আর এই নির্বাচনে যেভাবে মুখ থুবড়ে পড়ল বিজেপি দল তাতে যে আগামী দিনগুলি খুব একটা সুখদায়ক হবে না মোদি, শাহের জন্য তা কার্যত পরিষ্কার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00