Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উপহার অগ্নিকান্ডের রায় ঘোষণা, ৭ বছরের জেল দুই মূল অভিযুক্তের

পাশাপাশি মূল অভিযুক্ত ওই দুই ভাইকে মাথাপিছু ২ কোটি ২৫ লক্ষ জরিমানাও দেওয়ার নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউজ কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৩ বছর আগে ঘটে যাওয়া ‘উপহার’ সিনেমা হল অগ্নিকাণ্ডের রায় ঘোষণা হল সোমবার। এই ঘটনার মূল অভিযুক্ত দুই ব্যবসায়ী ভাই সুশীল আনসল এবং গোপাল আনসলকে দোষী প্রমাণ করে তাঁদের ৭ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। পাশাপাশি ওই দুই ব্যবসায়ী ভাইকে দিতে হবে মোটা টাকা জরিমানা। 

এদিন আদালতে প্রমাণিত হয় যে ওই দুই ব্যবসায়ী ভাই শুধুমাত্র যে অগ্নিকান্ডের সঙ্গে জড়িত তাই নয় তাঁরা এই ঘটনার সমস্ত  সাক্ষ্যপ্রমাণ নষ্ট করারও চেষ্টা করেছিল। তাই এই ঘটনার সাক্ষ্যপ্রমাণ লোপাটের জন্য ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি মূল অভিযুক্ত ওই দুই ভাইকে মাথাপিছু ২ কোটি ২৫ লক্ষ জরিমানাও দেওয়ার নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউজ কোর্ট।

উল্লেখ্য, আজ থেকে ২৩ বছর আগে ১৯৯৭ সালে দিল্লির ‘উপহার’ সিনেমা হলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যে সময় ওই সিনেমা হলে আগুন লাগে সেই সময়ে ‘বর্ডার’ নামের হিন্দি সিনেমাটি দেখানো হচ্ছিল। সুপারহিট ওই সিনেমার হাউজফুল শোতেই হঠাৎ আগুন লেগে যায়। পরে জানা যায় যে হলের সিটের সংখ্যা বাড়ানোর জন্য একটি মুখ্য দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। মূলত সেই কারণেই সঠিক সময়ে হল থেকে না বেরোতে পেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৫৯ জনের। এই অগ্নিকান্ডের মূল অভিযুক্ত হিসাবে সিনেমা হলের মালিক ওই দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। তাঁদেরই সোমবার সাজা শোনাল দিল্লির আদালত।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00