Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভা ভোটের আগে জোর ধাক্কা কেসিআরের, কংগ্রেসে সামিল বিআরএস সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তেলেঙ্গানার কুর্সি হাতছাড়া হয়েছে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয়ের। সেই ধাক্কা সামলে ওঠার আগে ফের ধাক্কা। মঙ্গলবার দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন পেড্ডাপাল্লে লোকসভা আসনের বিআরএস সাংসদ বি বেঙ্কটেশ নেথা। এআইসিসি সদর দফতরে হাজির হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাত ধরে হাত শিবিরে সামিল হন তিনি। উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্থ রেড্ডি।

প্রাক্তন আমলা বেঙ্কটেশ নেথা চাকরি থেকে আগাম অবসর নিয়ে কংগ্রেসে যোগ দেন। ২০১৮ সালে হাত শিবিরের হয়ে বিধানসভা ভোটেও লড়েছিলেন। যদিও হেরে যান তিনি। বিধানসভা ভোটে হারার কয়েক মাস বাদে যোগ দেন ত‍ৎকালীন তেলঙ্গানা রাষ্ট্র সমিতিতে (টিআরএস)। ২০১৯ সালের লোকসভা ভোটে টিআরএসের টিকিটি পেড্ডাপাল্লে আসন থেকে দাঁড়িয়ে জয়ী হন। এদিন কংগ্রেসে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেথা বলেন, ‘দেশে বিজেপি যে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে এবং ধর্মের বিষ ছড়াচ্ছে তার বিরুদ্ধে একমাত্র কংগ্রেসই লড়তে পারে। তাই কংগ্রেসে যোগ দিয়েছি।’

অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের দাবি, আগামী কয়েক মাসের মধ্যে বিআরএসের আরও একাধিক সাংসদ ও বিধায়ক দলবদল করবেন। কেননা, বিআরএস নেতৃত্ব যে বিজেপির বিরুদ্ধে লড়তে ইচ্ছুক নন, তা তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও বেঙ্কটেশ নেথার দলত্যাগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও ও তাঁর ছেলে কে টি রামারাও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00