Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বোমা মেরে পটনা বিমানবন্দর ওড়ানোর হুমকি দিয়ে মেল, বাড়ানো হল নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: গুজরাতের বডোদরার পরে এবার পটনার বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। আজ মঙ্গলবার (১৮ জুন) বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ইমেল মারফত ওই হুমকি দেওয়া হয়েছে। হুমকির পরেই বিমানবন্দরজুড়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক কিছু মেলেনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১টা বেজে ১০ মিনিটে পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তার কাছে উড়ো ইমেল আসে। ওই ইমেলে বলা হয়, বিমানবন্দরে বোমা রাখা রয়েছে। বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর। হুমকি ইমেল পাওয়ার পরেই বিমানবন্দরের অধিকর্তা সিআইএসএফ এবং পুলিশকে গোটা বিষয়টি জানান। হুলুস্থুলু পড়ে যায় বিমানবন্দরে। যাত্রী থেকে শুরু করে বিমানবন্দরের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। গোটা বিমানবন্দরে বিশেষ তল্লাশি শুরু হয়। যদিও সন্দেহজনক কিছু মেলেনি।

উল্লেখ্য, এদিন সকালেই গুজরাতের বডোদরা বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এসেছিল। ওই মেল পাওয়ার পরেই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে গোটা বিষয়টি জানানো হয় পুলিশকে। বডোদরা পুলিশের সাইবার অপরাধ বিভাগের তরফে ইতিমধ্যেই যে আইপি অ্যাড্রেস থেকে ওই হুমকি মেল এসেছিল, সেই আইপি অ্যাড্রেসের মালিককে শনাক্ত করণের চেষ্টা শুরু হয়েছে। এদিনই বোমাতঙ্কের কারণে চেন্নাই থেকে দুবাইগামী বিমান ছাড়তে দেরী হয়। বিমানটিতে ২৬৮ যাত্রী ছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00