Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘরকে গ্যাসচেম্বার বানিয়ে মেয়ে-সহ আত্মঘাতী মা, উদ্ধার হাড়হিম করা সুইসাইড নোট

সুইসাইড নোট পড়ে পুলিশ রীতিমতো বিস্মিত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রবিবার সকালে এক ভয়াবহ আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির বসন্ত বিহারে। বাড়ির জানালা-দরজা বন্ধ করে, ভেন্টিলেটর পলিথিন দিয়ে ঢেকে সিলিন্ডারের মুখ খুলে আগুন লাগিয়ে দুই মেয়েকে নিয়ে আত্মহত্যা করলেন মা। এলাকাবাসী ধোঁয়ার গন্ধ টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে কার্যত বিস্মিত। মৃতেরা হলেন মঞ্জু (মা), আনশিকা এবং অঙ্কু (দুই মেয়ে)।

ঘর থেকে পাওয়া গিয়েছে সুইসাইড নোট, যা পড়ে পুলিশ রীতিমতো বিস্মিত। সুইসাইড নোট লেখা ইংরেজিতে। যার অনুবাদ করলে দাঁড়ায় – ঘর বিষাক্ত কার্বনডাই অক্সাইডে ভর্তি। এটা অতীব দাহ্য। অনুগ্রহ করে দরজা-জানালা খোলা রাখুন। ঘরে ঢুকে দেশলাই, মোমবাতি বা এই ধরনের কিছু জ্বালাবেন না। খুব সাবধান। ঘরে ঢোকার সময় না মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের একটি একটি সূত্র বলছে, এই ধরনের সুইসাইড নোট সাম্প্রতীক অতীতে তাদের চোখে পড়েছে বলে তারা মনে করতে পারছে না।

বাড়ির কাজের লোক এবং এলাকবাসীর সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, গত বছর করোনায় আনশিকা এবং অঙ্কুর বাবার মৃত্যু হয়। তারপর থেকে মঞ্জুদেবী ভীষণ ভেঙে পড়েছিলেন। কয়েক মাস ধরে বিছানায় শয্যাশায়ী আগামীদিন কীভাবে চলবে তা নিয়ে ভীষণ বিব্রত ছিল পরিবার।মা  কিন্তু এমন মর্মান্তিক পরিণতি হবে সেটা তারা ভাবতেও পারছে না।  

পুলিশ তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে।

আরও পড়ুন দিল্লিতে ঝাঁপিয়ে বৃষ্টি, হাঁফ ছেড়ে বাঁচলেন রাজধানীর বাসিন্দারা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00