Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষরক্ষা হল না! উদ্ধার তুষারধসে চাপা পড়া সাত সেনার নিথর দেহ

আটকে পড়া ওই সাত সেনার নিথর দেহ উদ্ধার হয়েছে বলে মঙ্গলবার জানানো হল ভারতীয় সেনার তরফ থেকে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শত চেষ্টার পরেও হল না শেষরক্ষা। অরুণাচলের তুষারধস প্রাণ কাড়ল আটকে পড়া সাত ভারতীয় সেনার। সোমবার দুপুরেই খবর পাওয়া গিয়েছিল অরুণাচলের কামিং সেক্টরে ভয়াবহ তুষারধসে আটকে পড়েছেন ভারতীয় সেনার সাত আধিকারিক। রবিবার থেকেই কামিং সেক্টরের আবহাওয়া ভয়াবহ আকার ধারণ করে। আর তাতেই আটকে পড়ে ওই সেনার দলটি। সোমবার ভারতীয় সেনার তরফ থেকে এই খবরের সাথেসাথেই জানানো হয় যে আটকে পড়া ওই সেনাদের উদ্ধার করার সমস্ত চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। আটকে পড়া ওই সাত সেনার নিথর দেহ উদ্ধার হয়েছে বলে মঙ্গলবার জানানো হল ভারতীয় সেনার তরফ থেকে। 

উল্লেখ্য, অরুণাচলের কামিং সেক্টরে ওই সাত সেনা আধিকারিক আটকে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধারে নামে সেনারই একটি বিশেষ উদ্ধারকারী দল।  বাহিনীর তরফ থেকে জানানো হয় যে, ওই সাত জওয়ান সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন। আচমকাই শুরু হয় তুষারঝড়। এরপরেই তুষারধসে চাপা পড়ে যান তাঁরা। তাঁদের উদ্ধারে সঙ্গে সঙ্গেই পাঠানো হয় হেলিকপ্টার। 

এদিন ভারতীয় সেনার তরফ থেকে এই ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘প্রায় সাড়ে ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত ওই অঞ্চলটিতে গত কয়েক দিন ধরে ভারী তুষারপাতের কারণে আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। সৈন্যদের মৃতদেহ বর্তমানে তুষারধসের স্থান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিকটস্থ সেনা চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।’ 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00