Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনই বিজেপির: যোগী

রাজ্য হবে বিরোধীশূন্য

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: আগামী লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনে বিজেপি জয় পাবে বলে আগাম জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলের নবনিযুক্ত সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরীর সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই ভবিষ্যদ্বাণী করেন।

মুখ্যমন্ত্রী বলেন, দল আগের থেকে অনেক মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। কেন্দ্র গৃহীত সব প্রকল্প সফলভাবে রাজ্যে কার্যকর করা হয়েছে। দলের নতুন সভাপতি ভূপেন্দ্র সিংয়ের প্রথম দায়িত্ব হবে আগামীদিনে কেন্দ্র গৃহীত নতুন প্রকল্পের বাস্তবায়ন। লোকসভা ভোটের আর খুব বেশি দেরি নেই। এখন থেকেই প্রচারের দিকে নজর দিতে হবে। তুলে ধরতে হবে ডাবল ইঞ্জিন সরকারের সুফল।

যোগী বলেন, মানুষ বিজেপিকে গতবার ক্ষমতায় ফিরিয়েছে রাজ্যের উন্নতির কথা মাথায় রেখে। ক্ষমতায় আসীন হয়ে সরকার রাজ্যবাসীর সেই প্রত্যাশা পূরণ করতে উদ্যোগী হয়েছে। আগামীদিনে কেন্দ্র যে সব নতুন প্রকল্প গ্রহণ করবে, বিজেপি সরকার সেই সব প্রকল্পের বাস্তবায়িত করবে। উত্তরপ্রদেশে বন্ধ হয়েছে গুন্ডারাজ। সরকার দুর্নীতির সঙ্গে সমঝোতা করেনি। ফলে, প্রশাসনের কাজ হয় এখন স্বচ্ছতার সঙ্গে। আর সেই সব কাজের প্রতিদান হিসেবে আগামী লোকসভা ভোটে ৮০ কেন্দ্রে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবে।

একই বক্তব্য নবনিযুক্ত সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরীর। জানিয়েছেন, রাজ্যবাসী প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথা এবং কাজে বিশ্বাস করেন। তাদের ওপর রয়েছে আস্থা। তাই, আগামী লোকসভা ভোটে রাজ্য থেকে বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে যাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00