Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষকদের চোখ উপড়ে, হাত কেটে নেওয়ার হুমকি বিজেপি নেতার

রোহতাকে জনসভায় বক্তব্য রাখছিলেন সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: জনসভা থেকে কৃষকদের চোখ উপড়ে, হাত কেটে নেওয়ার হুমকি দিলেন গেরুয়া নেতা তথা রোহতকের সাংসদ অরবিন্দ শর্মা। তাঁর এই মন্তব্যের কারণ অন্নদাতাদের হাতে দলের নেতা মণীশ গ্রোভারের ‘হেনস্থা’।  আন্দোলনরত কৃষকদের জন্য তাঁর বার্তা, ‘আমার সহকর্মীর (মণীশ গ্রোভারের) বিরোধিতা যে করবে, তার চোখ উপড়ে, হাত কেটে নেব।’ তাঁর এই কথা শুনে জনসভায় হাততালির ঝড় ওঠে।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে কৃষকদের বিক্ষোভের মুখে পড়তে হয় মণীশ গ্রোভারকে। বিক্ষোভকারী কৃষকদের তিনি ‘মদ্যপ, সমাজবিরোধী’ বলে অপমান করেছিলেন। শুক্রবার রোহতকের কিলোই গ্রামের একটি মন্দিরে পুজো দিতে গিয়ে ঘেরাও হন মণীশ গ্রোভার। কৃষকরা মন্দিরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে প্রায় আট ঘণ্টা আটকে রেখেছিলেন মণীশ ও তাঁর সঙ্গীদের। অবশেষে হাতজোড় করে বেরিয়ে মুক্তি পান মণীশ। যদিও মণীশ পরে বলেন, তিনি ক্ষমা চাননি। হাতজোড় করে সেখানে উপস্থিত জনতাকে নমষ্কার জানান। এদিন রোহতাকের একটি জনসভা থেকে সাংসদ অরবিন্দ শর্মা সেদিনের তাঁর সহকর্মীর ঘেরাওয়ের প্রসঙ্গ তুলে অন্নদাতাদের চোখ উপড়ে, হাত কেটে নেওয়ার হুমকি দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিতর্কিত তিন কৃষিবিলের বিরোধিতায় কয়েক মাস ধরে চলছে আন্দোলন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00