Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি নেতা সুদীপ রায় বর্মণ

সিপিএমের গুণ্ডারা আজ বিজেপিতে, বলছেন সুদীপ

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:  ত্রিপুরা ভোট নিয়ে ফের বোমা ফাটালেন সুদীপ রায় বর্মন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মুখ খুললেন ফাটালেন। দিলেন তৃণমূলের তোলা অভিযোগে সিলমোহর।

নিজের দলের বিরোধিতা করে তিনি বলেন, ‘ভোটে ভয় না দেখালেও চলত। নানা প্রান্ত থেকে বিভিন্ন অভিযোগ পেয়েছি। বহিরাগতরা দাপিয়ে বেড়াচ্ছে। আর রাজ্য নেতৃত্ব  হাত গুটিয়ে বসে রয়েছে।‘  তাঁর কথায়, যে দলের ট্যাগলাইন সব কা সাথ, সব কা বিকাশ, সেই দল গণতন্ত্রে বিশ্বাস করে না। বিকাশের ওপর ভরসা থাকলে এভাবে ভোট করার প্রয়োজন পড়ত না। সবকা সাথ, সবকা বিকাশ হলে কেন এত হিংসা! তবে ত্রিপুরার মানুষ জাগ্রত, তারা জবাব দেবেন।’

সুদীপ রায় বর্মনকে এর আগেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল সমালোচনাও। ভোটের দিন তার অন্যথা হল না। তৃণমূল তো বটেই, একসময় মসনদে থাকা সিপিএমও শাসকদলের গুণ্ডামির বিরুদ্ধে সরব হয়েছে। বিরোধীদলের তোলা অভিযোগে কার্যত সিলমোহর দিলেন গেরুয়া শিবিরের বিধায়ক।

শীর্ষ নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও তাঁকে সরব হতে দেখা গিয়েছে। তিনি বলেন, যাঁরা রাগ-অভিমান করে দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের দলে ফিরিয়ে আনা উচিত। তাঁর মতে, বছরের পর বছর ক্ষমতায় থাকা যে দলকে হঠাতে বিজেপি কর্মীরা রক্ত জল করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, তারাই আজ আক্রান্ত। যারা একসময় গুণ্ডামি করত, রাজ্যবাসীর রাতের ঘুম কেড়ে নিয়েছিল, তারাই আজ বিজেপিতে। আজ সেই গুণ্ডাদের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সুদীপ রায় বর্মণের দাবি অনুসারে, এই সব নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিকবার কথা বলেছেন, কিন্তু কোনও লাভ হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00