Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রাজ্য সরকারের উপরে ক্ষোভে ফুঁসছে মণিপুরবাসী’, নাড্ডাকে চিঠি রাজ্য বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: টানা পাঁচ মাস ধরে জাতি হিংসার আগুনে জ্বলছে মণিপুর। হিংসার আগুনে অসংখ্য মানুষ ঘরবাড়ি ও পরিজনকে হারিয়েছেন। জাতি হিংসায় লাগাম টানতে ব্যর্থ হওয়ায় গোটা রাজ্যের মানুষই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বলে জানিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠি পাঠাল মণিপুর রাজ্য বিজেপি নেতৃত্ব। ওই চিঠিতে বিজেপি রাজ্য সভাপতি শারদা দেবী-সহ অধিকাংশ পদাধিকারী স্বাক্ষর করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, খোদ নিজেদের রাজ্য সরকারের বিরুদ্ধে এমন চিঠি পাঠিয়ে পরোক্ষে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের প্রতি অনাস্থাই প্রকাশ করেছে মণিপুরের রাজ্য বিজেপি নেতৃত্ব।

নাড্ডাকে পাঠানো চিঠিতে মণিপুরের বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছেন, ‘পাঁচ মাস ধরেও জাতি হিংসা নিয়ন্ত্রণে আনতে না পারায় রাজ্য সরকারের উপরে আস্থা হারিয়ে ফেলছেন সাধারণ মানুষ। তাঁদের মনে ধারণা বদ্ধমূল হয়েছে, প্রশাসন ইচ্ছা করেই অশান্তি জিইয়ে রাখছে। দিন দিন পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে।’

উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে শান্তি ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রককে বিশেষ হস্তক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানোরও আর্জি জানানো হয়েছে চিঠিতে। সেই সঙ্গে জাতি হিংসায় যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের নতুন করে পুনর্বাসনের ব্যবস্থা করার পাশাপাশি নিহতদের পরিবারকে যাতে আর্থিক সাহায্য দেওয়া হয়, সেই আর্জিও জানানো হয়েছে। চিঠিতে রাজ্য বিজেপি নেতৃত্ব অনুরোধ জানিয়েছে, ‘গোটা মণিপুরজুড়ে যাতে আফিম চাষ নির্মূল করা যায়, তার জন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয় স্বরাষ্ট্রমন্ত্রক।’

ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাড্ডা-নীতীশ

অশান্তির আগুনে ফের জ্বলছে মণিপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত কুকি বিক্ষোভকারী

মুখ্যমন্ত্রী নিয়ে কাটল না জট, মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

কাঁপুনি ধরাচ্ছে HMPV, ‘অযথা আতঙ্কিত হবেন না’, আর্জি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডার

বিলম্বিত বোধোদয়, সাত মাস ধরে চলা জাতিহিংসার জন্য ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

কংগ্রেস সাংসদের আসন থেকে উদ্ধার টাকার বান্ডিল, শোরগোল রাজ্যসভায়

অগ্নিগর্ভ মণিপুর ‘ঠাণ্ডা’ করতে আরও ৫০ কোম্পানি CRPF পাঠাচ্ছে শাহি মন্ত্রক

অশান্ত মণিপুরে বিজেপি-কংগ্রেস দফতরে লুটপাট ক্ষুব্ধ জনতার, আধা সেনার গুলিতে নিহত ১

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00