Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিনা টিকিটে ট্রেনের এসি ক্লাসে চড়তে গিয়ে পাকড়াও বিজেপি নেতা

Share:

 নিজস্ব প্রতিনিধি, পটনা: কেন্দ্রে তাদের সরকার। রেল মন্ত্রকও তাদের অধীনে। ফলে বিনা টিকিটে রেল ভ্রমণের হক আলবাত রয়েছে বলেই মনে করেছিলেন বিহারের দাপুটে বিজেপি নেতা অক্ষয় রানা প্রতাপ সিং। সঙ্গীকে নিয়ে চড়েছিলেন ট্রেনের এসি কামরায়। টিকিট পরীক্ষক টিকিট চেকিং করতে এসেই পাকড়াও করেন বিনা টিকিটের যাত্রী বিজেপি নেতাকে। অপরাধ করে ধরা পড়ার পরেও গলাবাজি চালিয়ে যাচ্ছিলেন। যদিও কোনও লাভ হয়নি। শিরদাঁড়া উঁচু রেখে অপরাধী বিজেপি নেতাকে সোজা আরপিএফের হাতে তুলে দিলেন টিকিট পরীক্ষক। সেই সঙ্গে ৪,৭৫০ টাকা জরিমানাও আদায় করলেন।

ঘটনাটি ঘটেছে গত ১১ অক্টোবর। বক্সার যাওয়ার জন্য জিয়ারত এক্সপ্রেসের এসি কামরায় সঙ্গীকে নিয়ে চেপে ছিলেন দাপুটে বিজেপি নেতা অক্ষয় রানা প্রতাপ সিং। ট্রেনটি বিহটা স্টেশন পেরোনোর পরেই এসি কামরায় টিকিট পরীক্ষার জন্য আসেন টিটিই পঙ্কজ কুমার। অক্ষয় রানা প্রতাপ সিং ও তাঁর সঙ্গীকে টিকিট দেখাতে বলেন। টিকিট না দেখিয়ে উল্টে টিটিইকে হুমকি দিতে থাকেন দাপুটে বিজেপি নেতা। তিনি কী-কী করতে পারেন তার ফিরিস্তি দিতে থাকেন।

যদিও অক্ষয়ের গলাবাজিতে মোটেও ভয় পাননি টিটিই পঙ্কজ কুমার। উল্টে বিজেপি নেতার কুকীর্তি ফাঁস করার জন্য নিজের মোবাইলে পুরো ঘটনা রেকর্ড করেন। সেই সঙ্গে বক্সার আরপিএফ থানায় খবর পাঠান। বক্সারে ট্রেন থামার পরেই বিজেপি নেতা ও তার সঙ্গীকে হিড়হিড় করে ট্রেন থেকে নামিয়ে নেন আরপিএফ জওয়ানরা। বক্সারের আরপিএফ আধিকারিক দীপক জানিয়েছেন, ‘বিনা টিকিটে এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় ভ্রমণের জন্য বিজেপি নেতা ও তার সঙ্গীর কাছ থেকে ৪, ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার কুকীর্তি ভাইরাল হয়েছে।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00