Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাইলটের ভুলেই রাওয়াতের কপ্টার দুর্ঘটনা

আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাইলটের ভুলেই ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার মুখে পড়ে। 

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় অভিশপ্ত ওই কপ্টারের পাইলট  কিছু দেখতে পাননি। ফলে ওই চপার নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।

কপ্টার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী, এয়ার মার্শাল মানবেন্দ্র সিং  এবং ট্রেনি কম্যান্ডের এয়ার অফিসার কম্যান্ডিং ইন চিফ এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিন সদস্যের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। পরীক্ষা করে কপ্টারের ব্ল্যাকবক্স এবং ফ্লাইট ডেটা রেকর্ডার। তিন সদস্যের কমিটি অন্তর্ঘাত বা যান্ত্রিক ত্রুটির অভিযোগ খারিজ করে দিয়ে জানায়,  ঘটনার দিন আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ। দৃশ্যমানতা কমে গিয়েছিল। কপ্টারের নিয়ন্ত্রণ পাইলটের হাত থাকলেও তৈরি হয় সিএফআইটি (কন্ট্রোলড ফ্লাইট ইনটু টেরেন)। যে কারণে কপ্টারটি সোজা পাহাড়ে ধাক্কা মারে।

আন্তর্জাতিক উডা়ন পরিবহন সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কপ্টার পাইলটের নিয়ন্ত্রণে থাকার পরেও কপ্টার পাহাড় বা যে কোনও ধরনের বাধার সম্মুখীন হয়।  বিপিন রাওয়াতের কপ্টারের ক্ষেত্রে সেটাই হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, গত আট ডিসেম্বর সস্ত্রীক বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটানর মুখে পড়ে। প্রাণ হারান, সস্ত্রীক বিপিন রাওয়াত-সহ ১১জন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00