Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সুপ্রিমের রায়দানে আবার নিঃশ্বাস নিতে পারছি’, বললেন বিলকিস বানো  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ষকদের মুক্তিকে  চ্যালেঞ্জ জানিয়ে বিলকিস বানোর  মামলাকে  বৈধ বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এবার সেই রায়ের পর বিলকিস বানো বলেন, ‘আজ তার জন্য “সত্যিকারের নতুন বছর” । তাকে গণধর্ষণের জন্য দায়ী ১১ জন শীঘ্রই কারাগারে ফিরে আসবে।  এই রায়দানে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। আমি আবার নিঃশ্বাস নিতে পারছি।‘ দোষীদের দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে জানিয়ে শীর্ষ আদালত ।  

সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভূয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বিলকিস বানো ধর্ষণ মামলায় অভিযুক্তদের আগাম মুক্তি দেওয়ার অধিকার গুজরাত সরকারের নেই। এক্ষেত্রে অভিযুক্তদের মুক্তি দেওয়ার ক্ষমতা মহারাষ্ট্র সরকারের রয়েছে। কারণ, মহারাষ্ট্রেই বিলকিস মামলার শুনানি চলেছিল, গুজরাতে নয়। একইসঙ্গে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, বেশ কিছু বিভ্রান্তমূলক তথ্যের ওপর ভিত্তি করে অভিযুক্তরা গুজরাত সরকারের কাছে মুক্তির আবেদন জানিয়েছিল এবং গুজরাত সরকার আদালতের কাছ থেকে এই বিষয়ে কোনও অনুমতিও নেয়নি। ফলে গুজরাত সরকার অভিযুক্তদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছে, তা অবৈধ।

উল্লেখ্য, ২০০২ সালে গুজরাট দাঙ্গা চলাকালীন বিলকিস বানোকে ধর্ষণ করেছিল ১১ জন অভিযুক্ত। পাশাপাশি বিলকিস বানোর পরিবারের সদস্যদের খুন করেছিল অভিযুক্তরা। তাদেরকে  ২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানোর ১১ ধর্ষককে মুক্তি দেয় গুজরাত সরকার। এই নিয়ে বিলকিস বানো বলেন,’ দেড় বছর আগে, ২০২২ সালের ১৫ আগস্ট, যারা আমার পরিবারকে ধ্বংস করেছিল তাদের মুক্তি দেওয়া হয়েছিল। আর তাদের মুক্তি তে আমি  আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সেই সময় আমার পাশে যারা দাঁড়িয়েছিল তাদের অসংখ্য ধন্যবাদ।‘ একথায় সুপ্রিমের এই রায়দানে স্বস্তি পেলেন  বিলকিস বানো।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00